Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023: হায়দরাবাদকে হারিয়েই প্লে-অফে যেতে চায় গুজরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর আসরে সোমবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স। লিগ টেবিলে এখনও যারা রয়েছে এক নম্বর স্থানে। সোমবার ম্যাচ জিতলেই হার্দিক পাণ্ডিয়ারা পৌঁছে যাবে প্লে-অফে। সুতরাং হায়দরাবাদের বিরুদ্ধে কোনওরম ঝুঁকি নিতে চাইছেন না গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্ট।সূত্রের খবর, হায়দরাবাদ কর্তা থেকে শুরু করে অধিনায়ক হার্দিক দলের খেলোয়াড়দের নির্দেশ দিয়েছেন যাতে কোনওরকম আত্মবিশ্বাস ভর না করে। অন্য ম্যাচের মতো হায়দরাবাদ ম্যাচকেও সমান গুরুত্ব দিতে সতীর্থদের অনুরোধ গুজরাট দলনেতার।

আগের ম্যাচে মুম্বই-এর কাছে হারতে হয়েছে গুজরাটকে। সেই ম্যাচে গুজরাট দলের ব্যাটিং-এর মূল ভরসা শুভমন গিল, ঋদ্ধিমান সাহা এবং অধিনায়ক হার্দিক ব্যর্থ হয়েছেন। একমাত্র রান পেয়েছিলেন ডেভিড মিলার। সেই ম্যাচ এখন অতীত বলেই ম্যাচের আগে সাংবাদিকদের জানালেন হার্দিক।

আরও জানতে পড়ুন: এই প্রথম মেসিহীন লা-লিগার খেতাব জয় বার্সার

তবে রোহিতদের বিরুদ্ধে বল এবং ব্যাট হাতে যেভাবে পারফরম্যান্স করেছেন আফগান ক্রিকেটার রশিদ খান তা গুজরাটের থেকে অপেক্ষাকৃত দুর্বল হায়দরাবাদকে বেশ কিছুটা চাপে রাখবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। হার্দিকও সেই সুরে তাল মিলিয়ে বলেছেন আমরা মুম্বই-এর বিরদ্ধে হারলেও রশিদের অনবদ্য ব্যাটিং আমাদের মুগ্ধ করেছে। কাজেই সোমবারও আমরা আশা করবো রশিদের পাশাপাশি গোটা দল-ই ভালো খেলবে।

মুম্বই ম্যাচে মহম্মদ সামি, নূর আহমেদরা সেইভাবে নজর কাড়তে না পারলেও হায়দরাবাদের বিপক্ষে তাঁদের ওপরই ভরসা রাখতে চাইছে গুজরাট দল। টিম ম্যানেজম্যান্ট আশা করছেন হায়দরাবাদ ম্যাচে হয়তো চেনা ছন্দেই দেখা যাবে গুজরাট বোলিং থিঙ্ক ট্যাঙ্ককে।

অন্য দিকে লিগ টেবিলে ৯ নম্বরে থাকা হায়দরাবাদ গুজরাটের নামার আগে সব বিভাগেই বেশ ব্যাকফুটে। দলে ভারতীয় ব্যাটার বলতে আনমলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠিরা কতটা সামলাতে পারবেন গুজরাট-এর হেভিওয়েট বোলারদের, তা নিয়েই চিন্তায় হায়দরাবাদ। অভিজ্ঞ ব্যাটসম্যান বলতে মার্করাম আর ক্লাসেন। সামাদ আগের ম্যাচে ভালো খেললেও তাঁর ওপর প্রতিদিন ভরসা করা যায় না।

সুতরাং এখন দেখার আন্ডারডগ হিসেবে গুজরাটের বিরুদ্ধে কোনও অঘটন ঘটাতে পারে কি না হায়দরাবাদ সে দিকেই নজর থাকবে সকলের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00