Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023: প্লে অফে যেতে গেলে লখনউকে হায়দরবাদের বিরুদ্ধে জিততেই হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই হায়দরাবাদের ২২ গজে নিজামের শহরের দলটির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে ক্রুণাল পাণ্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস।

লিগ টেবিলের বর্তমান যা অবস্থা তাতে প্লে-অফের পথ নিশ্চিত করতে গেলে বৃহস্পতিবারের ম্যাচে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই লখনউ দলের কাছে। কেননা একটা সময় লিগ টেবিলে ওপরের দিকে থাকলেও, দিন যত গড়িয়েছে ততই অধঃপতন হয়েছে লখনউ দলের। বর্তমানে তাদের অবস্থান ৫ নম্বরে। অন্য দিকে সানরাইজার্স হায়দরাবাদ দলটি রয়েছে ৯ নম্বর স্থানে। তবে টেবিলের শেষের দিকে থাকলেও এখনও প্লে-অফে যাওয়ার পথ খোলা রয়েছে সানরাইজার্স-এর কাছে। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কাজেই সেই হিসেবে শনিবার আইপিএল-এর প্রথম ম্যাচ দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।

সানরাইজার্সের মুখোমুখি হওয়ার খুব একটা স্বস্তিতে নেই লখনউ দলটি। দলের অধিনায়ক কেএল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় দায়িত্ব এসে বর্তেছে ক্রুণাল পাণ্ডিয়ার ওপর। প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি হার্দিক-এর ভাইয়ের। দাদার দলের কাছেই ৫৬ রানে হারতে হয়েছিল ভাইকে। সেই ম্যাচে কুইন্টন ডিকক এবং মার্শ রান পেলেও ম্যাচ জিততে পারেনি লখনউ। কাজেই শনিবার এই দুই ব্যাটার ছাড়াও বাকি ব্যাটসম্যানদেরও রান পেতে হবে ম্যাচ জিততে গেলে। সেক্ষেত্রে দল যে স্টেইনস, নিকোলাস পুরাণের দিকে সবচেয়ে বেশি তাকিয়ে রয়েছে তা জানা গিয়েছে টিম সূত্রে।

আরও জানতে পড়ুন: এমবাপ্পে কি পিএসজি ছেড়ে রিয়ালের পথে, বাড়ছে জল্পনা

তবে আগের ম্যাচে রাজস্থানকে ৪ উইকেটে হারিয়ে লখনউ ম্যাচের আগে আত্মবিশ্বাসী মার্করাম শিবির। সেই ম্যাচে ওপেনিং ব্যাটার হিসেবে নজর কেড়েছিলেন অভিষেক শর্মা। কাজেই লখনউ-এর বিরুদ্ধে সানরাইজার্সের ট্রামকার্ড হতে চলেছেন এই অভিষেক-ই। এমন ইঙ্গিত দিলেন দলের কর্তা থেকে শুরু করে অধিনায়ক পর্যন্ত।

সবশেষে বলা যেতে পারে, শনিবারের ম্যাচ রাজীব গান্ধি স্টেডিয়ামে হবে, তাই সেখানকার পিচ স্পিনারদের সহায়তা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কাজেই বল হাতে হায়দরাবাদ যে মার্কান্ডের ওপর অনেকটাই ভরসা করবেন তা বলার আর অপেক্ষা রাখে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00