Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতিহাস, জম্মুতে রাতেও ডিউটি করবেন মহিলা পুলিশ কর্মীরা

বিভিন্ন চেকিং পয়েন্টে মহিলা উর্দিধারীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: সাধারণ মহিলাদের নিরাপত্তা দিতে নজিরবিহীন পদক্ষেপ নিলেন জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তারা। ইতিহাসে প্রথমবারের মতো জম্মুতে রাতেও ডিউটি করবেন মহিলা পুলিশ কর্মীরা। বিভিন্ন চেকিং পয়েন্টে মহিলা উর্দিধারীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুষ কর্মীদের পাশাপাশি রাতের নিরাপত্তা সামলানোর দায়িত্ব পাওয়ায় খুশি উপত্যকার মহিলা পুলিশ কর্মীরা।

জম্মু-কাশ্মীরে পুলিশে মহিলা কর্মীদের নিয়োগ করা হলেও দিনের বেলাতেই তাঁদের ডিউটি দেওয়া হতো। বাহিনীতে থাকা মহিলাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ৩৭০ ধারা বিলুপ্তের পরে পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। জঙ্গি কার্যকলাপে রাশ টানা সম্ভব হয়েছে। তাই জম্মুতে রাতের ডিউটিতে মহিলা পুলিশ কর্মীদের নিয়োগ করা হয়েছে। শহরে ঢোকা ও বেরনোর পয়েন্টগুলিতেই ৫০ থেকে ৬০ জন মহিলা কনস্টেবলকে নিয়োগ করা হয়েছে। পরে সংখ্যা আরও বাড়বে বলে বুধবার জম্মু-কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

রাতে মহিলা পুলিশ কর্মীদের ডিউটি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহিলা সংগঠন। স্থানীয় মহিলারাও নিজেদের খুশির কথা জানিয়েছেন। তারিকা মহাজন নামে স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘অনেক মেয়েকেই বেশি রাতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে হয়। শুনশান রাস্তায় পুরুষ পুলিশ কর্মীদের দেখে অনেকেই ভয় পেতেন। সেই ভয় এবার কাটতে চলেছে। আরও আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00