Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবা হয়ে গেলেন কাকা, রাজকে দেখে ইউভানের হঠাৎ ভোলবদলের কারণ কী?

সিরিয়াল, ছবির শুটিং অন্যদিকে বিধায়কের দায়িত্ব। চতুর্দিকে কাজের জন্যে হয়তো নিজের খেয়াল রাখার সময়ই নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী হ্যান্ডসম লুক! কে বলবে বর্তমানে তাঁর একটি ৩ বছরের রাজপুত্র। মঙ্গলবার হঠাৎই দাড়ি কেটে একেবারে ২০ বছরের তরুণ হয়ে প্রকাশ্যে এলেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী। দাড়ি-গোঁফ কেটে একেবারে বছর কুড়ির সদ্য যুবকে পরিণত হওয়া তরুণ রাজ। বাবাকে দেখে ছোট্ট ইউভানও বোধহয় ঘাবড়ে গিয়ে বাবাকে ডেকে বসেছে কাকা। কিন্তু স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীর কি খবর, তিনি কী স্বামীকে চিনতে পারলেন। কিছুদিন আগেই মূত্রনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ। রবিবার বাড়ি ফিরেছেন। মাথায় বড্ড চাপ। একদিকে সিরিয়াল, ছবির শুটিং অন্যদিকে বিধায়কের দায়িত্ব। চতুর্দিকে কাজের জন্যে হয়তো নিজের খেয়াল রাখার সময়ই নেই।

যদিও সুযোগ পেলেই স্ত্রী-পুত্রকে নিয়ে লঙ ড্রাইভেও বেরিয়ে পড়েন পরিচালক মশাই। এবার একেবারে অন্য লুকে হাজির হলেন রাজ। গালে দাড়ি নেই, যা দেখেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। আপাতত ডাক্তারের পরামর্শে পনেরো দিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন রাজ। তবে রাজকে সাধারণত দাড়িতেই দেখা যায়। কিন্তু হঠাৎ সাধের দাড়ি কেটে ফেললেন কেন?

হাসতে হাসতে রাজ একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানালেন, ‘হাসপাতালে থাকার জন্য চুল-দাড়ি বড় হয়েছিল। এক চেহারা দেখতে আর ভাল লাগছিল না। তাই একদম সাফ করে ফেললাম।’ তবে দাড়ি কাটার পর ইভভান নাকি তাঁকে চিনতেই পারছে না। ছেলে তো কাকা কাকা বলে ডাকছে। অবশ্য রাজের এই নতুন লুকে খুশি পরিবারের প্রত্যেকেই। মা ও স্ত্রী সবাই খুশি। সম্প্রতি, রাজ ‘প্রলয় ২’ ওয়ের সিরিজের শুটিং শেষ করেছেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00