Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্রুত ১৮৫২ কোটি টাকা মেটান, নবান্নকে শাহি বার্তা

স্বরাষ্ট্র মন্ত্রক লিখিত বার্তায় জানিয়েছে, বকেয়া থাকায় মূল অর্থের ওপর জরিমানা ধার্য হয়েছে। ফলে এখন প্রায় ১৮৫২ কোটি টাকা মেটাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়(Mamata Banerjee) সহ তৃণমূলের(TMC) দাবি নানা সরকারি প্রকল্প সহ কেন্দ্রের কাছ থেকে বাংলার(Bengal) মোট বরাদ্দের পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য বাংলার বকেয়ার পরিমাণ ৭ হাজার কোটি টাকা। আবার আবাস যোজনায় ২ হাজার ৮০০ কোটি টাকা বকেয়া রয়েছে। রাজ্যের অভিযোগ, মোট ১০৬টি প্রকল্পে বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার(Narendra Modi Government)। যদিও সম্প্রতি কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার বাংলার জন্য মিড ডে মিলের ক্ষেত্রে বরাদ্দ করেছে ৬৩৮ কোটি টাকা। সঙ্গে তাঁরা এটাও জানিয়েছে, আগে পাওয়া কেন্দ্রীয় সরকারি অর্থের হিসেব দিতে না পারাতেই বরাদ্দ বন্ধ রয়েছে। এ ক্ষেত্রে কোনও রাজনীতি নেই। এই বিতর্কের মাঝেই এবার নবান্ন এল শাহি ফরমান। দ্রুত মেটাতে হবে ১৮৫২ কোটি টাকা। তারপর বকেয়া নিয়ে ভাবতে হবে।

আরও পড়ুন উনিশের ভোটে জেতার মূলে ভিভিপ্যাট কারচুপি, অস্বীকার কমিশনের

নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) মন্ত্রক থেকে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে দ্রুত ১৮৫২ কোটি টাকা মেটাতে বলা হয়েছে। কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, আগে এই বকেয়া টাকা মেটান তারপর কেন্দ্রের কাছ থেকে বকেয়া নিয়ে চিৎকার জুড়বেন। কিন্তু কেন এই টাকা চেয়ে পাঠিয়েছে শাহি মন্ত্রক? নবান্নের আধিকারিকদের দাবি, নির্বাচন, আইনশৃঙ্খলা-সহ একাধিক কারণে দেশের প্রায় সব রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী(Central Force) মোতায়ন হয়ে থাকে। প্রায় সব ক্ষেত্রেই বাহিনী বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ সেই সব রাজ্যের কাছে দাবি করে কেন্দ্র। বাংলার ক্ষেত্রেও তাই হয়েছে। শাহি মন্ত্রক থেকে নবান্নে যে চিঠি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, গত বছর ৩০ জুন পর্যন্ত এই খাতে রাজ্যের কাছে বকেয়া রয়েছে প্রায় ১৮০৬ কোটি টাকা। গত বছরের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও বকেয়া হয়েছে প্রায় ২১ কোটি টাকা। মন্ত্রকের নিয়ম অনুযায়ী, এই খাতে ৯০ দিনের মধ্যে অর্থ মিটিয়ে না দিলে ২.৫% হারে জরিমানা করা হয়। তাতে এ পর্যন্ত বাড়তি বোঝা চেপেছে প্রায় ৪৪ কোটি টাকার। সব মিলিয়ে প্রায় ১৮৫২ কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে। স্বরাষ্ট্র মন্ত্রক লিখিত বার্তায় জানিয়েছে, বকেয়া থাকায় মূল অর্থের ওপর জরিমানা ধার্য হয়েছে। ফলে এখন প্রায় ১৮৫২ কোটি টাকা মেটানোর কথা জানানো হয়েছে।

আরও পড়ুন অভিষেকের নয়া কর্মসূচি ঘোষণার পর বদলে গেল তৃণমূলের সোশ্যাল সাইটের ডিপি

যদিও নবান্নের আধিকারিকদের দাবি, কেন্দ্রের কাছে বিপুল অর্থ বকেয়া রয়েছে রাজ্যের। সেই অর্থ তারা দীর্ঘদিন ধরেই আটকে রেখেছে। সেই দিক থেকে মন্ত্রকের চাওয়া অর্থের পরিমাণ নেহাতই অল্প। রাজ্য নিজে থেকে কেন্দ্রীয় বাহিনী সাধারণত চায় না। নির্বাচন থাকলে জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসে। এ রাজ্যে গত কয়েকটি নির্বাচনে বিপুল সংখ্যক বাহিনী পাঠানো হয়েছিল। ফলে যে কর্তৃপক্ষ বাহিনী পাঠানোর সুপারিশ করেন, তাদেরই খরচের বিষয়টা দেখা দরকার। তা রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়। বাহিনী তো রাজ্য চায়নি। কারও না কারও সুপারিশে তা এসেছে। রাজ্যের এই অবস্থান অনেক বছর আগেকার। কেন্দ্রের থেকে এমন চিঠি প্রায়ই আসে রাজ্যের কাছে। অন্য দিকে দেখলে, কেন্দ্রের থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার কথা রাজ্যের। তা পাওয়া যাচ্ছে না। সেই বিষয়টাও নজরে রাখা জরুরি। এখন যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তাই সেখান থেকে পাল্টা চাপ দিতে এই টাকা মেটানোর চিঠি পাঠানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00