Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেজরিকে তলব সিবিআইয়ের, সোমবার দিল্লি বিধানসভার জরুরি অধিবেশন

আবগারি নীতি মামলায় আগামিকাল রবিবারই দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি দুর্নীতি মামলায় আগামিকাল রবিবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই। ওই তলব নিয়ে শনিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে সুর চড়িয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো। আর মোদি সরকারের ‘ক্রীতদাস’ হয়ে ওঠা সিবিআই-ইডির বিরুদ্ধে সুর চড়াতে আগামী সোমবার দিল্লি বিধানসভার জরুরি অধিবেশন ডাকা হলো। একদিনের জন্য ওই অধিবেশন ডাকা হয়েছে।

এদিন আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন, ‘পরিস্থিতি ভালো নয়। যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই তলব করেছে তাতে স্পষ্ট, এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে বিস্তারিত আলোচনা করতেই সোমবার একদিনের জন্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে।’

অন্যদিকে, দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় তাঁকে তলব করাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হতে হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে ওই কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আবগারি নীতি মামলায় আদালতে মিথ্যা ও ভুয়ো তথ্য পেশ করেছে ইডি ও সিবিআই। দুই কেন্দ্রীয় সংস্থার ওই মিথ্যাচারের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হচ্ছি।’ সূত্রের খবর, আবগারি নীতি মামলার তদন্তে ধৃত চন্দন রেড্ডি সহ বেশ কয়েকজনকে মারধর করে মিথ্যা বয়ান আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলেই ইডির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00