Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023-নিজে নয়, রিঙ্কুকেই পাঠান বনালেন শাহরুখ

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার বিকেলে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে তখন নাইটরা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে। গুজরাট সমর্থকদের মুখে হাসি। যাক এ যাত্রায় তাহলে বেঁচে গেলাম। ক্রিজে দাঁড়িয়ে ব্যাট হাতে এক তরুণ। নাম রিঙ্কু সিং। যিনিই হয়তো ভাবতে পারেননি আজকের সন্ধ্যাটা শাহরুখ নয়, আজকের কিং রিঙ্কু সিং। তারপরই তিনি পেলেন এমন একটা উপহার, যা হয়তো কখনও চিন্তাও করতে পারেননি রিঙ্কু?

কি সেই উপহার, যা শুনলে অবাক হবেন সকলেই। রশিদ খানদের বিরুদ্ধে অবশ্বাস্যভাবে ম্যাচ জেতানোর পরই নাইট কর্তা বলিউড বাদশা তাঁকে দিয়েছেন এই উপহার। গত জানুয়ারি মাসে বক্স অফিসে আলোড়ন সৃষ্টিকারী শাহরুখ-দীপিকা অভিনীত পাঠান বইটি যথেষ্ট সাড়া ফেলে। তারপর শাহরুখকে তাঁর ভক্তরা ডাকতেন পাঠান বলে। সেই পাঠান নিজের নামের পাশ থেকে পাঠান বানিয়ে দিয়েছেন রবিবারের ম্যাচের হিরো রিঙ্কু সিংকেই। যা শুনে অভিভূত নাইট শিবিরের এই অচেনা ব্যাটসম্যানটি নিজেও।

আরও জানতে পড়ুন: বেঙ্গালুরুর ২২ গজে ম্যাচ জিততে মরিয়া দুইhttps://www.live.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-today-match-preview-2/ পক্ষই

আগের ম্যাচে ইডেনে উপস্থিত থাকলেও গুজরাট ম্যাচে মাঠে যেতে পারেননি শাহরুখ। চোখ রেখেছিলেন টিভির পর্দায়। কাজেই সরাসরি রিঙ্কুকে অভিনন্দন জানাতে পারেননি তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস ব্যক্ত করতে ভোলেননি কিং খান।

নিজের টুইটার  অ্যাকাউন্টে পাঠানের পোস্টারে নিজের মুখের জায়গায় বসিয়ে দিয়েছেন রিঙ্কুর মুখ। ক্যাপশনে রিঙ্কুকে বেবি সম্বোধন করে ছবির টাইটেল সং  ঝুমে জো পাঠান-এর জায়গায় লিখেছেন ঝুমে জো রিঙ্কু।

এখানেই শেষ নয়, রিঙ্কুর পাশাপাশি শাহরুখ অভিনন্দন জানিয়েছেন দলের অধিনায়ক নীতিশ রানাকে। নিজের শরীরের প্রতি নজর রাখার জন্য পরামর্শও দিয়েছেন দলের অন্যতম প্রধান কর্তা ভেঙ্কি মাইসোরকে।

উল্লেখ্য, গত রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৫ বলে ৫ ছক্কা মেরে টি-টোয়েন্টি ইতিহাসে নজর রেখেছেন। এতদিন ছয় বলে ছয় ছক্কা ক্রিকেট ইতিহাসে ঘটলেও কিন্তু শেষ ওভারে রান তাড়া করে ৫ বলে ৫ ছক্কা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। যাঁর মালিক রিঙ্কু সিং।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00