Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেষ্ট-কন্যা সুকন্যাকে তৃতীয়বার দিল্লিতে তলব ইডির

আগামী সপ্তাহে দিল্লিতে ইডির দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তির উৎস সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) আবার তলব করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আগামী সপ্তাহে দিল্লিতে ইডির দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

প্রসঙ্গত গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সময় তাঁকে বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যদিও গোয়েন্দাদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন সম্পত্তির বিষয়ে জানেন তাঁর বাবা ও হিসাবরক্ষক। সেই জেরার পর সুকন্যা মণ্ডলকে তলব করেছিল ইডি। কিন্তু সে বার আইনজীবী মারফত চিঠি দিয়ে সুকন্যা মণ্ডল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়ে দেন তিনি হাজিরা দিতে যেতে পারছেন না। জরুরি ভিত্তিতে তাঁর কোনও কাজ রয়েছে যা তিনি এড়াতে পারবেন না সেই কারণেই হাজিরা দেওয়া স্থগিত রেখেছেন তিনি। এই নিয়ে সুকন্যাকে তৃতীয়বার তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এবারে তিনি হাজিরা দেবেন কি না সে বিষয়ে সুকন্যার তরফে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, অনুব্রতের হিসাবরক্ষক মনীশ কোঠারিকে গত মাসে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00