Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্রুত সেরে ফেলুন প্যান-আধার লিঙ্ক, জুনের পরে বাড়তি জরিমানা গুনতে হতে পারে

আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে প্যান আধার লিঙ্কের সময়সীমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ জুনের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে বাড়তি জরিমানা গুনতে হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন ইঙ্গিত দেন।

প্রসঙ্গত ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সাধারণ ভাবে প্যান এবং আধার সংযুক্ত করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। সেই সময় প্রত্যক্ষ কর পর্ষদের (সিবিডিটি) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল  কোনও করদাতা সময়ের মধ্যে প্যান আধার লিঙ্ক না করে থাকলে ২০২২ সালের ১ এপ্রিল থেকেই তাঁকে জরিমানা গুনতে হবে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছিল ২০২২ সালের ১ এপ্রিল থেকে ৩০ জুন এর মধ্যে তা করা হলে এককালীন জরিমানা গুনতে হবে ৫০০ টাকা। আর তার পরে প্যান ও আধারের লিঙ্ক করালে জরিমানা দাঁড়াবে ১০০০ টাকা দাঁড়াবে বলে জানাও হয়েছিল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব ছিল তা দেওয়া হয়েছে। যাঁরা এখনও প্যান এবং আধার কার্ড সংযুক্ত করেননি, দ্রুত করে ফেলুন। সময়ের সঙ্গে সঙ্গে জরিমানার অঙ্কও বাড়বে।’ উল্লেখ্য চলতি বছরে ৩১ মার্চ প্যান আধার লিঙ্কের যে সময়সীমা দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে তা বাড়িয়ে আগামী ৩০ জুন করা হয়েছে। তবে সেজন্য ১০০০ টাকা করে দিতে হচ্ছে। তবে ৩০ জুনের মধ্যে লিঙ্ক না করালে জরিমানা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00