Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে মিতালিরা

আগামী বছরই নিউজিল্যান্ডের মাটিতে বসতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরই নিউজিল্যান্ডের মাটিতে বসতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আসর। ছ’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি। তবে তার আগে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যার ফলে বিশ্বকাপের আগেই দু’দলই তাদের প্রস্তুতি পর্ব সেরে নিতে পারবে। মিতালি, হরমনপ্রীতরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় ম্যাচের টি-২০ সিরিজ এবং পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবেন বলে জানা গিয়েছে।

২০২১ সালে তথা চলতি বছরই মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার মতো মারণ ভাইরাসের কারণে টুর্নামেন্টে পিছিয়ে যায়। আর প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ পরিচালনা করতে চলেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে মোট আটটি দল খেলবে।

জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে প্রমীলা বাহিনীর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00