Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেবকে ছেড়ে এবার জিতের নায়িকা হতে চলেছেন রুক্মিণী মৈত্র

শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও প্রিয় নায়ক জিৎ। এছাড়া শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সকলেই জিতের নায়িকা হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব ও জিৎ টলিউডের দুই পিলার। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দেব ও জিৎ-এর অনুরাগী দের মধ্যে ঝগড়া বাঁধে। যদিও কাজের জায়গায় দেব ও জিত নিজেরা সবসময় একে অপরের সমর্থক। এখনও জিতের নায়িকা হতে চান, এরকম অভিনেত্রীর সংখ্যাও খুব কম নয়। যদিও টলিপাড়ায় প্রতি মুহূর্তে নতুন নতুন প্রতিভার উদ্ভব হচ্ছে। জানেন কি, সেই তালিকায় একসময় দেব-বান্ধবী রুক্মিণীও ছিল। সবেমাত্র ‘বিনোদিনী’র শ্যুট শেষ করে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন রুক্মিণী মৈত্র।

সঙ্গে দেবও যে আছে তা বুঝতে বাকি নেই আর কারুর। শোনা যাচ্ছে, এবার নাকি দেবকে ছেড়ে জিৎ-এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী। তবে কোন ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা, তা নিয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি। তাই ঠিক কী ঘটতে চলেছে, তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

এর আগে অবশ্য জিৎ-এর প্রযোজনা সংস্থার ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে কাজ করেছেন রুক্মিণী। কিন্তু সেখানে তিনি আবির চ্যাটার্জির বিপরীতে কাজ করেছিলেন রুক্মিণী। তবে এবার শোনা যাচ্ছে জিৎ-এর প্রযোজনা সংস্থা তো আছেই সঙ্গে ছবিতে তাঁর বিপরীতেই কাজ করতে চলেছেন রুক্মিণী। জিতের নায়িকা হতে চান নি এমনি অভিনেত্রীর সংখ্যা খুবই কম টলিপাড়ায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও প্রিয় নায়ক জিৎ। এছাড়া শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সকলেই জিতের নায়িকা হয়েছেন।

একসময় কোয়েল-জিৎ-এর জুটি ছিল টলিপাড়ায় হিট। এবার আসি তালিকায় জুড়ছে রুক্মিণী। এদিকে ইদে মুক্তি পাচ্ছে জিতের আসন্ন ছবি ‘চেঙ্গিজ’। শুধু বাংলা নয়, হিন্দিতেও মুক্তি পেতে চলেছে এই ছবি। এর হাত ধরেই টলিউড প্যান-ইন্ডিয়ার খাতায় নাম ওঠাচ্ছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00