Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রশিক্ষণের সময়ে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ মার্কিন সেনা

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেন্টাকি প্রদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আশঙ্কাই সত্যি হলো। প্রশিক্ষণের সময়ে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ৯ মার্কিন সেনার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ফোর্ট ক্যাম্পবেল সেনানিবাসের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যান্টনি হোফার এ কথা জানিয়েছেন। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও পরিস্কার নয়। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। দুটি হেলিকপ্টারে থাকা ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেন্টাকি প্রদেশে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বুধবার সন্ধ্যায় ব্ল্যাক হক মডেলের দুটি হেলিকপ্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন মার্কিন সেনাবাহিনীর ৯ সদস্য। প্রশিক্ষণের মধ্যেই স্থানীয় সময় রাত ১০টা নাগাদ ট্রিগ কাউন্টিতে মাঝ আকাশে দু’টি সেনা কপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পরেই হেলিকপ্টার দুটি ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়া হেলিকপ্টারে থাকা সব মার্কিন সদস্যের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল।’

দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকার্যে নামেন ফোর্ট ক্যাম্পবেলে কর্মরত সেনা সদস্যরা। হেলিকপ্টার দুটি কোথায় ভেঙ্গে পড়েছে তা সম্পর্কে নিশ্চিত কোন তথ্য না থাকায় আকাশপথে প্রথমে তল্লাশি অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত দুটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। হেলিকপ্টারে থাকা নয় মার্কিন সেনা সদস্যের দেহও উদ্ধার করা হয়েছে। সেনা সূত্রে খবর, কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00