Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রে ভয়াবহ করোনা, একদিনে সংক্রমণ বাড়ল ৬৩ শতাংশ

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মরাঠাভূমে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। ২৪ ঘন্টার ব্যবধানে দৈনিক সংক্রমণ এক ধাক্কায় ৬৩ শতাংশ বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন। গতকাল বুধবার রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৪৮৩ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার যেভাবে বেড়ে চলেছে তাতে অশনিসঙ্কেতই দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার সকালেই স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছিল, গত ২৪ ঘন্টায় দেশে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৬ জন। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৭৩ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০৯ জনে। গতকাল বুধবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ২ হাজার ১৫১ জন। অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

এদিন সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৯৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১৫ শতাংশে। মুম্বই, পুণে, থানে, রায়গড়, নাসিক ও সাঙ্গিল জেলায় ফের ভয়াবহ হয়ে উঠছে সংক্রমণ চিত্র।’ করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হতেই সাধারণ মানুষকে অকারণে ভিড় কিংবা জমায়েত না করার অনুরোধ জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00