Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়োগ কাণ্ডের তদন্তে ক্ষুব্ধ, সিবিআইকে ‘অযোগ্য’ বলে কটাক্ষ বিচারকের

সিবিআইকে ‘অযোগ্য’ বলে কটাক্ষ করেছেন আলিপুর জেলা দেওয়ানি ও দায়রা আদালতের বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি জমানায় বিশ্বাসয্যগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে সিবিআইয়ের। গত কয়েক বছরে দিল্লির শাসক প্রভুদের রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর হাতিয়ার হয়ে ওঠার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট আগেই সিবিআইকে খাঁচা বন্দি তোতা হিসেবে কটাক্ষ করেছিল। আর বৃহস্পতিবার সিবিআইকে ‘অযোগ্য’ বলে কটাক্ষ করেছেন আলিপুর জেলা দেওয়ানি ও দায়রা আদালতের বিচারক। কেন্দ্রীয় সংস্থাকে ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনকম্পিটেন্সি’ বলে খোঁচাও দিয়েছেন। বিচারকের তীব্র তিরস্কারের মুখে পড়ে আমতা-আমতা করতে থাকেন সিবিআইয়ের আইনজীবী।

এদিন নিয়োগ কাণ্ডে শান্তিপ্রসাদ সিনহা সহ বেশ কয়েকজনকে আদালতে হাজির করা হয়। বিচারক সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে জানতে চান, তদন্তের অগ্রগতি কতদূর? জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, ‘চার্জশিট জমা দেওয়া হয়েছে। স্বচ্ছভাবে তদন্ত হচ্ছে।’ ওই কথা শোনার পরেই বিদ্রুপাত্মক কণ্ঠে বিচারক বলেন, ‘সে তো দেখতেই পাচ্ছি। আপনারা এতই স্বচ্ছ তদন্ত করছেন যে কিছুই দেখা যাচ্ছে না। শুধু বলেই চলেছেন, চলছে, চলছে। কতদিন এই ভাবে ভাঙ্গা রেকর্ড বাজাবেন?  অনন্তকাল ধরে তো আর তদন্ত চলতে পারে না? হাইকোর্ট আপনাদের তদন্তের দায়িত্ব দিয়েছে। কিন্তু সেই তদন্ত তো গোটাতে হবে।’

বিচারকের তোপের মুখে পড়ে সিবিআইয়ের আইনজীবী মিডল ম্যান, এজেন্টের কথা পেড়ে নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা করেছিলেন। কিন্তু বিচারক তা শুনতে রাজি হননি। সিবিআইকে ‘অযোগ্য’ বলে কটাক্ষ করে বলেন, ‘আপনাদের তদন্তের গতি দেখে তো মনে হচ্ছে, সিবিআই হলো ‘সেন্ট্রাল ব্যুরো অফ ইনকম্পিটেন্সি’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00