Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে ধেয়ে আসছে ঝড় ও বৃষ্টি, সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির আশঙ্কা। সেইসঙ্গে ৬০ কিমি পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। এর দরুন রাজ্যে তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী হয়েছিল, তা ফের নিম্নমুখী হবে ।কিন্তু দুর্যোগ কেটে গেলেই ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে আগামী সপ্তাহ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই খবর জানান ।

তিনি বলেন,একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে। যেটি বিহার ঝাড়খণ্ডের(Jharkhand) উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কলকাতায়(Kolkata) আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। শুক্রবার থেকে মেঘলা আকাশ থাকবে। শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়ছে। আজকেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে সম্ভাবনা বেশি।

শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ আরোও বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবারে ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে(North Bengal) শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।
এই দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সঞ্জীব বাবু জানিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00