Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জীবনের সেরা উপহার পেয়েছি’, মা হওয়ার পর আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী মাহিয়া মাহি

কাকতালীয় ভাবে ঢালিউডের যে ক’জন তারকারা এই মুহূর্তে মা হয়েছেন তাঁরা সবাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যেমন, অপু বিশ্বাস, বুবলী, পরীমণি এবং মাহিয়া মাহি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন দুয়েক আগেই পুত্রসন্তানের মা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মা হওয়ার আগে তাঁর জীবনের উপর দিয়ে বয়ে গেছে বিশাল বড় ঝড়। মিথ্যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও দিন শেষ না হতে হতেই তাঁকে জামিন দেওয়া হয়। কিন্তু ৯ মাসের গর্ভবতী মাহিকে অযৌক্তিক কারণে গ্রেপ্তার কিছুতেই মেনে নেননি তাঁর ভক্তরা। যাই হোক, সব অশান্তি পেরিয়ে এখন কোলে সন্তান এসেছে তাঁর।  রমজানের চতুর্থদিনেই পুত্রসন্তানের মুখ দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল নায়িকা। মা হওয়ার পর প্রথম সোশ্যাল মিডিয়ায় আনন্দ ভাগ করে অভিনেত্রী জানান, অনেক বসন্ত পেরিয়ে গেছে। তবু এটাই আমার জীবনের শ্রেষ্ঠ বসন্ত।

কেননা, এই বসন্তেই তিনি পেয়েছেন মাতৃত্বের স্বাদ। ‘সম্পূর্ণ অন্যরকম অনুভব, অমূল্য প্রাপ্তি’– সন্তানকে বুকে জড়িয়ে এমন কথাই মনে মনে জপে যাচ্ছেন অভিনেত্রী। মাতৃত্ব স্বাদ পাওয়ার আগে গ্রেপ্তার হওয়া, যেকোনো অন্তঃসত্ত্বা নারীর জন্যই এটা ভয়াবহ অভিজ্ঞতা। অনেকেই জনপ্রিয় অভিনেত্রীর পাশে ছিলেন তখন। না হলে যে বিপদের মুখে দাঁড়িয়েছিলেন মাহি, তাতে তাঁর সন্তানের জন্ম দেওয়া বড্ড কঠিন হয়ে দাঁড়াত। গত মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সুস্থ সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

হাসপাতাল থেকে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে তিনি জানান, “জীবনের সেরা উপহার পেলাম। মা হওয়ার পর এবং আগের অনুভূতি– দুটিই বিচিত্র। মা হওয়ার পর নিজের মাকে আমি নতুন করে অনুভব করছি। বাবুকে ৪০ সপ্তাহ পেটে ধারণ, কত ধরনের হরমোনাল পরিবর্তন, প্রথম পেটের ভেতরে বাবুর লাথি অনুভব, প্রথম ওর মুখটা দেখা– সবকিছুই প্রথম আর অদ্ভুত জাদুকরি এক অনুভূতি। বাবুর ছোট ছোট আঙুল ছোঁয়ার অভিজ্ঞতা আমার জীবনের অন্যরকম এক শিহরণ।”

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত আগস্টে গর্ভবতী হওয়ার খবর জানান মাহি।  মাহিয়া মাহির মা হওয়ার খবরটি শোনা মাত্রই তাঁর সহকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।কাকতালীয় ভাবে ঢালিউডের যে ক’জন তারকারা এই মুহূর্তে মা হয়েছেন তাঁরা সবাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যেমন, অপু বিশ্বাস, বুবলী, পরীমণি এবং মাহিয়া মাহি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00