Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তেজস্বীর সদ্যোজাত কন্যার নামকরণ করলেন লালু, কী নাম রাখলেন?

গত সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তেজস্বী পত্নী রাজশ্রী যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নবরাত্রির মধ্যেই বাবা হয়েছিলেন লালুপ্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। গত সোমবার দিল্লির এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তেজস্বী পত্নী রাচেল গিডিনহো ওরফে রাজশ্রী যাদব। বৃহস্পতিবার সদ্যোজাত কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন লালুর কনিষ্ঠ পুত্র।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে নিজের সদ্যোজাত কন্যা সন্তানের নাম জানিয়ে এক পোস্ট করেন তেজস্বী। পোস্টে তিনি লিখেছেন, ‘ঈশ্বর সন্তুষ্ট হয়ে কন্যারূপে আমাদের এক সন্তান উপহার পাঠিয়েছেন। ওই কন্যা সন্তানের জন্য শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ জানিয়ে আপনারা আমাদের খুশিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। তার জন্য আপনাদের সবাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চিরকাল আপনাদের  কাছে কৃতজ্ঞ থাকব।’ এর পরে লালুপুত্র লিখেছেন, ‘আমার কন্যা সন্তানের দাদু শ্রী লালুপ্রসাদজি নাতনির নাম রেখেছেন ‘কাত্যায়নী।’

উল্লেখ্য, গত ২০২১ সালে দীর্ঘদিনের বান্ধবী রাচেল গোডিনহোর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। লালুর পরিবারের নতুন সদস্য হওয়ার পরে রাচেলের নাম বদলে রাখা হয় রাজশ্রী যাদব। তেজস্বীকে বিয়ের আগে রাজশ্রী কেবিন ক্রু হিসাবে কাজ করতেন। হরিয়ানার রেওয়ারির বাসিন্দা ছিলেন তিনি। পরে দিল্লিতে পাকাপাকি ভাবে থাকা শুরু করেছিলেন। যাদব পরিবারে নতুন সদস্যের আগমনে স্বভাবতই খুশির হাওয়া। তেজস্বীর বোন রোহিণী আচার্য টুইটারে লিখেছেন, ‘‘ভগবান খুব সুন্দর একটা আনন্দের উপহার দিয়েছেন।’’ বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00