Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে আইইডি বিস্ফোরণে ছিন্নভিন্ন ডিএসপি সহ চার পুলিশ কর্মী

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খাইবারপাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াতের পিরওয়ালা রোডের সদর থানায় আইইডি বিস্ফোরণে ডেপুটি পুলিশ পদমর্যাদার এক আধিকারিক সহ চার পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় নেয়নি।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের মুখপাত্র শাহিদ আহমেদ জানান, এদিন সকালে লাক্কি মারওয়াতের সদর থানায় আচমকাই চড়াও হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। জবাবে পুলিশ কর্মীরা পাল্টা গুলি চালান। বেশ খানিকক্ষণ দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। জঙ্গিদের গুলিতে ছয় পুলিশ কর্মী গুরুতর জখম হন। গুলিযুদ্ধের মধ্যেই এলাকা ছেড়ে গা ঢাকা দেয় জঙ্গিরা।

থানায় জঙ্গি হামলার খবর পেয়েই সহকর্মীদের নিয়ে সদর থানার উদ্দেশে রওনা করেন ডেপুটি পুলিশ কমিশনার ইকবাল মোহাম্মদ। পিরওয়ালায় ঢোকার মুখে আচমকাই রাস্তায় থাকা আইইডি বিস্ফোরণ ঘটে। ওই ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান ডিএসপি সহ চার পুলিশ কর্মী। খাইবারপাখতুনখাওযা পুলিশের মুখপাত্রের কথায়, ‘হামলাকারী জঙ্গিরা অত্যাধুনিক ও ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে থানায় চড়াও হয়েছিল।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00