Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামনবমীতে একমঞ্চে শুভেন্দু-সেলিম-সুজনরা

বৃহস্পতিবার মহার্ঘভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের শহিদ মিনারে ধর্না অবস্থানে যোগ দেবেন রাম ও বাম নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামনবমীর দিনে একমঞ্চে হাজির হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) এবং সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। বৃহস্পতিবার মহার্ঘভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের শহিদ মিনারে ধর্না অবস্থানে যোগ দেবেন রাম ও বাম নেতারা। তবে একসঙ্গে তাঁরা আন্দোলনকারীদের মঞ্চে হাজির হবেন না বলে জানা গিয়েছে। আলাদা আলাদা সময়ে মঞ্চে যাবেন শুভেন্দু ও সেলিমরা। জানা গিয়েছে, ডিএ এর অবস্থান মঞ্চে বেলা ১টা ৩০ মিনিটে যাবেন সুজন চক্রবর্তী, ২টোর সময় যাবেন মহম্মদ সেলিম, বেলা ৩টেয় যাবেন শুভেন্দু অধিকারী।

বকেয়া এবং কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারিদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার মহা সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন শিয়ালদা ও হাওড়া থেকে মিছিল করে অবস্থান মঞ্চে আসবেন অধ্যাপক, শিক্ষক, নার্স-সহ রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

বৃহস্পতিবার শহিদ মিনারে ডিএ (DA)-সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিনই আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty)। দুপুরে কংগ্রেসের প্রতিনিধিরাও সমাবেশে যোগ দেবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য বুধবার শহিদ মিনার চত্বরে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সভার দিনে অভিনব অনশন কর্মসূচি নেয় সংগ্রামী যৌথ মঞ্চ। ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে অনশনে সামিল হন আন্দোলনকারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00