Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত নির্বাচনের জট কাটল, হস্তক্ষেপে নারাজ আদালত

শুভেন্দু ও বিজেপিকে বড় ধাক্কা দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ওপর আর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) নিয়ে আইনি জট কেটে গেল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) সিদ্ধান্তে। আদালত এই নির্বাচনের ওপর কোনওরকম স্থগিতাদেশ(Stay Order) দিতে রাজী হয়নি। পরিবর্তে এই নির্বাচন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য নির্বাচন কমিশনের(West Bengal State Election Commission) হাতেই ছেড়ে দিয়েছে। এমনকি আদালত এটাও জানিয়ে দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আনা হবে না আনা হবে না সেখানেও আদালত এখনই কোনও হস্তক্ষেপ করতে রাজী হয়নি। বরঞ্চ তার জন্য শুভেন্দু অধিকারীকে আলাদা করে নতুন ভাবে মামলা দায়ের করার কথা বলেছে। 

আরও পড়ুন ‘উন্নয়নের পথ, বাংলার শপথ’ শুরু পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প

এদিন আদালত জানিয়ে দিয়েছে রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে সেটা রাজ্য নির্বাচন কমিশনই ঠিক করবে। সেখানে হস্তক্ষেপের প্রয়োজন নেই। আর আদালতের এই ঘোষণার দরুন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যে আইনি জট তৈরি হয়েছিল তা কার্যত কেটে গেল। নবান্ন(Nabanna) সূত্রে খবর, আইনি জট কেটে যাওয়ায় এপ্রিম মাসের প্রথম দিকেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন। ১ থেকে ৩ দফায় সেই ভোট হতে পারে মে মাসের প্রথম দিকেই। ১দিনে ভোট হলে ৭ মে সেই নির্বাচন হতে পারে।

আরও পড়ুন স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ, অভিযোগ জানালেই হবে ব্যবস্থা

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দায়ের করা একটি মামলার জেরে এতদিন এই নির্বাচন নিয়ে স্থগিতাদেশ দিয়ে রেখেছিল আদালত। কিন্তু এদিন সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। যা কার্যত শুভেন্দু ও বিজেপির(BJP) কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছিলেন আদতে এই মামলা দায়ের করা হয়েছিল যাতে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় ও পঞ্চায়েতগুলি কার্যত অচলায়তনে পরিণত হয়। কিন্তু আদালতের নির্দেশে সেই পরিকল্পনা ধাক্কা খেল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00