Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘উন্নয়নের পথ, বাংলার শপথ’ শুরু পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প

‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২২টি জেলার ২৯, ৪৭৫টি গ্রামের মধ্যে দিয়ে তৈরি হবে মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে কথা দেন সেই কথা তিনি রাখেন। এর ভুরি ভুরি নিদর্শন রয়েছে বাংলার বুকে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে গ্রাম বাংলার উন্নয়নের জন্য রাজ্য সরকারের চালু করা ‘পথশ্রী(Pathasree)-রাস্তাশ্রী(Rastasree)’ প্রকল্পও। এদিন অর্থাৎ মঙ্গলবার জমি আন্দোলনের পীঠস্থান সিঙ্গুরের(Singur) মাটি থেকে এই প্রকল্পের শুভসূচনা করবেন মুখ্যমন্ত্রী। ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২২টি জেলার ২৯, ৪৭৫টি গ্রামের মধ্যে দিয়ে তৈরি হবে মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা। আর এই রাস্তা নির্মাণের কাজে শুধু যে রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতের মানুষজন উপকৃত হবেন তাই নয়, এই প্রকল্পের জন্য কাজ পাবেন ১০০ দিনের কাজের প্রকল্পের সঙ্গে জড়িত রাজ্যের ১০ লক্ষ Jobcard Holders।

আরও পড়ুন নেতাজি ইনডোরে ধামসা বাজিয়ে সাঁওতাল নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

নবান্ন সূত্রে জানা গিয়েছে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের জন্য রাজ্য সরকার মোট ৮ হাজার ৭৬৭টি রাস্তার কাজের অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন রাস্তার সংখ্যা ৭ হাজার ২১৯টি এবং উন্নতিসাধন করা হবে ১ হাজার ৫৪৮টি রাস্তার। রাস্তা নির্মাণের ক্ষেত্রেও থাকছে চমক। বিটুমিনাসের রাস্তা হচ্ছে ৩১৮৪টি, কংক্রিটের রাস্তা হচ্ছে ৫১৫৩টি, মাটির রাস্তা হচ্ছে ৩২৯টি এবং মোরামের রাস্তা হচ্ছে ১০১টি। গোটা প্রকল্পের কাজ করা হচ্ছে সম্পূর্ণ ভাবে রাজ্য সরকারের নিজস্ব অর্থ বরাদ্দ থেকে। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে এই কাজ করা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে এই কাজ গ্রাম বাংলার মানুষের শুধু যে উন্নয়ন হবে তাই নয়, গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রেও সহায়ক হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00