Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিসেম্বরেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন!

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী মাসে ৬ ডিসেম্বর প্রায় দুবছর বাদে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এই দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলন উপলক্ষে আগামী মাসেই ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী মাসে ৬ ডিসেম্বর প্রায় দুবছর বাদে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এই দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলন। আর তাতেই যোগ দিতে পারেন রুশ রাষ্ট্রপতি। 

সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর একদিনের সফরে ভারতে আসার কথা রয়েছে পুতিনের। সম্মেলন শেষে ওইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করার কথা পুতিনের। উল্লেখ্য,ভারতের সামরিক শক্তি বৃদ্ধিতে সম্প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়া। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরেই রাশিয়ার তৈরি যুদ্ধবিমান এস৪০০ ভারতে আসতে চলেছে। তাই দেশের প্রতিরক্ষার স্বার্থে মোদি এবং পুতিনের মধ্যেকার এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকেই ভারত এবং রাশিয়ার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি স্বাক্ষরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ভারত সফরে এসেছিলেন পুতিন। সেই সফরেই  ভারত এবং রাশিয়ার মধ্যে এই এস৪০০-এর চুক্তি সাক্ষরিত হয়। এরপর ২০২০ সালেও ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলন উপলক্ষে পুতিনের ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে ভেস্তে যায় সেই সম্মেলন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00