Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার ‘মেধাশ্রী’ প্রকল্পের টাকা পেল প্রায় লক্ষ OBC পড়ুয়া

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মেধাশ্রী' প্রকল্পের সুযোগ পেল বাংলার প্রায় ১ লক্ষ OBC পড়ুয়া। Mamata Magic-এ মগ্ন বাংলা। ধাক্কা বিজেপির।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকল্পের ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী(Chief Minister)। সেই ঘোষণার দেড় মাসের মধ্যেই রাজ্য বাজেটে(State Budget) সরকারি ভাবে সেই প্রকল্পের কথা ঘোষণা করে দেন রাজ্যের অর্থমন্ত্রী(Finance Minister)। এরপর চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ছিল আবেদনের সময়। আর তাতেই দেখা যাচ্ছে সারা রাজ্যে ১ লক্ষ ২৩ হাজার ৫৪৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৯০ হাজার OBC পড়ুয়া পেয়ে গিয়েছে প্রকল্পের টাকা। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ‘মেধাশ্রী’(Medhasree) প্রকল্প। প্রথম বছরেই মাত্র ১৫ দিনের আবেদনের সময়সীমায় এই বিশাল সংখ্যক আবেদন বলে দিচ্ছে বাংলার মানুষ মমতার ওপর কতখানি আস্থা, বিশ্বাস ও ভরসা রাখেন। বিরোধীদের হাজারো অপপ্রচার, কেন্দ্রের হাজারো বৈষম্য বঞ্চনা, নিয়োগ দুর্নীতি এসব কোনও ছাপই ফেলতে পারছে না বাংলার অগ্নিকন্যার ভাবমূর্তিতে। এটাই Mamata Magic।

আরও পড়ুন TB-তে আক্রান্ত কলকাতা, ১ বছরে আক্রান্ত ১৩ হাজার, মৃত ২৭২জন

দেশের অনগ্রসর সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদি সরকার(Modi Government)। তার ফাঁসে পড়ে গিয়েছিল বাংলার পড়ুয়ারাও। তার জেরে তাঁদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কালবিলম্ব না করেই তিনি বাংলার অনগ্রসর শ্রেনীর পড়ুয়াদের(OBC Students) আর্থিক সহায়তার জন্য ‘মেধাশ্রী’ প্রকল্পের নাম ঘোষণা করে দেন। এরপর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাজ্য বিধানসভায় বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৩-২৪ অর্থবর্ষের যে বাজেট পেশ করেন সেখানে এই প্রকল্পের কথা সরকারি ভাবে ঘোষিত হয়। এরপরেই মার্চ মাসের ১ তারিখ থেকেই শুরু করে দেওয়া হয়েছিল এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া। আর দেখা যাচ্ছে সেই প্রকল্প চালুর প্রথম বছরেই চূড়ান্ত জনপ্রিয়তা পেয়ে গিয়েছে মমতার ‘মেধাশ্রী’।

আরও পড়ুন শিক্ষাদানে অভিনব পদ্ধতির জন্য ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাঁকুড়া

নবান্নের হিসাব বলছে, মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত ১ লক্ষ ২৩ হাজার ৫৪৬টি আবেদন জমা পড়েছে ‘মেধাশ্রী’ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার জন্য। এখনও পর্যম্ত তাদের মধ্যে প্রায় ৯০ হাজারের মতো পড়ুয়া টাকা পেয়ে গিয়েছে। ৩১ মার্চের মধ্যে বাকিদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। এই খাতে রাজ্যের প্রায় ১০ কোটি টাকা ব্যয় হচ্ছে বলেও জানা গিয়েছে। যে পুরুলিয়ার(Purulia) মাটিতে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে সেই জেলা থেকেই এই প্রকল্পের জন্য সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। আর তার জেরে এমন প্রশ্নও উঠে গিয়েছে যে গেরুয়া(BJP) প্রভাব কী পুরুলিয়ার মাটিতে ফিকে হতে শুরু করে দিল? এই জেলায় ২৭ হাজারের মধ্যে ১৯ হাজার পড়ুয়া টাকা পেয়ে গিয়েছে। এছাড়াও বাঁকুড়া ও নদীয়ায় ১০ হাজার করে, হুগলিতে ৬ হাজার, পশ্চিম মেদিনীপুরে প্রায় ৬ হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। কেন্দ্রের মতো রাজ্যে আধার নিয়ে কড়াকড়ি নেই। স্রেফ স্কুলের পড়ুয়া কি না, তা বাংলার শিক্ষার পোর্টাল থেকে যাচাই করে নিয়ে টাকা ছাড়া হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00