Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদার রতুয়াতে ৪৫০পরিবার তৃণমূলে যোগদান করল

Share:

নিজস্ব প্রতিনিধি, রতুয়া: ভোটের দামামা বাজেনি এখনও।চলছে ভাঙ্গা গড়ার খেলা।সকল রাজনৈতিক দল নিজেদের শক্তি বৃদ্ধি করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।ভোটের আগেই বিরোধী দলে ভাঙন ধরালো মালদার(Malda) রতুয়ার পরানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।প্রায় সাড়ে চারশো পরিবার কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি দল থেকে তৃণমূলে(TMC) যোগদান করলো বলে দাবি তৃণমূল নেতৃত্বের।আজকের এই যোগদান সভা অনুষ্ঠিত হলো পরানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকায়।

এই যোগদান সভা থেকে রতুয়ার বিধায়ক(MLA) তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি একহাত নিলেন বিরোধীদের।বিরোধীদের আক্রমণ করতে পিছু হাঁটেন নি মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক।আজকের এই জনসভায় উপস্থিত তৃণমূল নেতা কর্মীদের ভীড় ছিল চোখে পড়ার মতো।আজকের এই তৃণমূলের প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য প্রতিনিধি রিয়াজুল হক,পরানপুর অঞ্চল প্রধান শেখ শাজাহান ,অঞ্চল চেয়ারম্যান সহ তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে আজ দিল্লিতে আদানিকে গ্রেপ্তারের দাবিতে ইডি(ED) ও সিবিআইয়ের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ও ডেপুটেশন জমা দিলেন তৃণমূলের সাংসদরা। ইডি ও সিবিআইয়ের(CBI) এর অফিসের সামনে প্রথমে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। তা নিয়ে তীব্র প্রতিবাদ করেন তৃণমূলের সাংসদরা। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার একাধিক সাংসদেরা । যেমন–সাংসদ অপরূপা পোদ্দার, সাংসদ দোলা সেন, সাংসদ প্রসূন ব্যানার্জি, সাংসদ অসিত মাল ও সাংসদ সান্তা ছেত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00