Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদেশ থেকে সলমনকে হুমকি মেইল পাঠানো হয়েছে, প্রকাশ্যে নয়া তথ্য

পুলিশ ইতিমধ্যেই ওই মোবাইল ব্যবহারকারীর সন্ধান শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার ইমেলের মাধ্যমে মৃত্যু হুমকি পেয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। যদিও গতবছর থেকেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল সলমনকে মেরে ফেলার ছক এঁটেছে। যে কারণে মহারাষ্ট্র পুলিশ অনেক আগে থেকেই নিরাপত্তা আঁটসাঁট করেছে। বুলেট প্রুফ গাড়ি থেকে শুরু করে সলমনের হাতে লাইসেন্স প্রাপ্ত বন্দুক সবটাই তাঁকে নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু তার পরেও সলমনকে একের পর এক হুমকি। কিছুদিন আগেই লরেন্স বিষ্ণোই সলমনকে ক্ষমা চাইতে বলেছিলেন। সেদিন থেকেই রীতিমতো যুদ্ধ চলছে।

শনিবার পাঠানো ইমেলের পরেই পুলিশ সলমনের বান্দ্রার বাড়ির সামনে কঠোর নিরাপত্তা জারি করেছে। ভক্তদের ভিড় জমায়েতে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। সলমনের পরবর্তী ছবির প্রচারও বন্ধ হয়েছে। এবার এই ঘটনায় উঠে এলো নয়া তথ্য। মুম্বই পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে সলমনকে যে ইমেল আইডি থেকে মেল পাঠানো হয়েছিল, তার সঙ্গে ইংল্যান্ডের একটি মোবাইল নম্বরের যোগসূত্র রয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই মোবাইল ব্যবহারকারীর সন্ধান শুরু করেছে। সলমনকে পাঠানো ইমেলে বলা হয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের প্রধান সহযোগী গোল্ডি ব্রার অভিনেতার সঙ্গে দেখা করতে চান।

এই ঘটনায় গোল্ডি ছাড়াও রোহিত ব্রার এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত জোরদার শুরু করেছে। সম্প্রতি লরেন্স বিষ্ণোই একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সলমনকে খুন করাই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য। নয়তো সলমনকে ক্ষমা চাইতে হবে লরেন্সের কাছে। তার পরেই ইমেলে জানানো হয়, “গোল্ডি ভাই তাঁর সঙ্গে কথা বলতে চায়। এবার কথা হবে মুখোমুখি। তখন শুধু ঝটকা দেব।” ইদে মুক্তি পাবে সলমনের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেই প্রচারও আপাতত স্তব্ধ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00