Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সত্য আমার ঈশ্বর’ দোষী সাব্যস্ত হওয়ার পর গান্ধির মন্তব্য উদ্ধৃত রাহুলের

বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধি লিখেছেন, ‘আমার ধর্ম সত্য এবং অহিংসার উপর ভিত্তি করে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মোদি’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর সুরাতের এক আদালত রাহুল গান্ধিকে (Rahul Gandhi) দোষী সাব্যস্ত করার পর মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) মন্তব্য উদ্ধৃত করলেন কংগ্রেস সাংসদ। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধি লিখেছেন, ‘আমার ধর্ম সত্য এবং অহিংসার উপর ভিত্তি করে।’

আদালতের সাজা ঘোষণার পর বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধি মহাত্মা গান্ধির মন্তব্য উদ্ধৃত করে লিখেছেন, ‘আমার ধর্ম সত্য এবং অহিংসার উপর ভিত্তি করে। আমার ঈশ্বর সত্য, তাকে পাওয়ার উপায় অহিংসা।’ উল্লেখ্য চার বছর আগে ‘কীভাবে সব চোরের পদবি মোদি হয়?’ নীরব মোদি, ললিত মোদির সঙ্গে একসারিতে নরেন্দ্র মোদিকে রেখে এই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি।‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি (BJP) বিধায়ক পূর্ণেশ মোদি (Purnesh Modi)। সেই মামলায় এদিন আদালত রাহুল গান্ধিকে ২ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ নির্দেশ দেয়। যদিও পরে জামিন পান কংগ্রেস সাংসদ। একইসঙ্গে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার জন্য তাঁকে ৩০ দিন সময়ও দিয়েছে আদালত।

এদিন আদালতে রাহুল গান্ধির আইনজীবী দাবি করেন, সিআরপিসি (CrPC) এর ২০২ ধারার অধীনে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাই প্রক্রিয়াটি শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল। তিনি আরও সওয়াল করেন, এই মামলায় নরেন্দ্র মোদির অভিযোগ দায়ের করা উচিৎ ছিল। রাহুল গান্ধির বক্তব্যে পূর্ণেশ মোদিকে নিয়ে কিছু বলা হয়নি। উল্লেখ্য ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00