Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধে ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না সুকন্যা, আইনজীবী মারফত পাঠালেন চিঠি

বিষয়টি জানিয়ে আইনজীবী মারফত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি পাঠালেন অনুব্রত কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডির দফতরে বুধবার হাজিরা দিতে পারছেন না অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। আর সেই বিষয়টি জানিয়ে আইনজীবী মারফত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি পাঠালেন অনুব্রত কন্যা।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে তলব করেছিলকেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সময় তাঁকে বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যদিও গোয়েন্দাদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন সম্পত্তির বিষয়ে জানেন তাঁর বাবা ও হিসাবরক্ষক। সেই জেরার পর সুকন্যা মণ্ডলকে অনুব্রত মণ্ডল ও হিসাবরক্ষক মনীশ কোঠারির মুখোমুখি বসিয়ে জেরা করতে চান গোয়েন্দারা। আর সেই কারণে বুধবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু আইনজীবী মারফত চিঠি দিয়ে সুকন্যা মণ্ডল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়ে দিলেন তিনি হাজিরা দিতে যেতে পারছেন না। জরুরি ভিত্তিতে তাঁর কোনও কাজ রয়েছে যা তিনি এড়াতে পারবেন না সেই কারণেই হাজিরা দেওয়া স্থগিত রেখেছেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবারই অনুব্রতের হিসাবরক্ষক মনীশ কোঠারিকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00