Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ইডির দফতরে হাজিরা অভিনেতা বনির

এদিন তাঁর গাড়ির বিভিন্ন নথি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন বনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবের প্রেক্ষিতে ফের হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডির (ED) দফতরে হাজিরা দেন তিনি। এদিন তাঁর গাড়ির বিভিন্ন নথি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন বনি। ইতিমধ্যে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া ৪০ লাখ টাকার বিনিময়ে যে বিলাসবহুল ল্যান্ড রোভার গাড়ি কিনেছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। মঙ্গলবার সেই গাড়ির নথিপত্র নিয়ে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন সেই সমস্ত কাগজ নিয়েই সল্টলেকে ED দফতরে পৌঁছেছেন তিনি। প্রসঙ্গত গত ৯ মার্চ তাঁকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি৷ সেই জিজ্ঞাসাবাদের পর বনির গাড়ির বিষয়ে তথ্য জানতে চেয়ে মঙ্গলবার আবার তাঁকে তলব করা হয়েছিল।

ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে তদন্তে উঠে এসেছে। সেই সূত্র ধরে অভিনেতাকে তলব করা হয়েছিল। সেই তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন বনি সেনগুপ্ত। সেদিন গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনি জানান, তিনি তদন্তে সবরকমের সহযোগিতা করতে চান। কুন্তল ঘোষ তাঁকে ৩৫ থেকে ৪০ লাখ টাকা দিয়েছিলেন বলেও স্বীকার করে নেন অভিনেতা। তবে সেই টাকা সিনেমা বানানোর জন্য তাঁকে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বনি। কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন বলে নিজেই জানিয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00