Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

HOLI 2023: রঙের উৎসবে মজল টলিউড থেকে বলিউড

অভিনেত্রী কৃতি শ্যাননও তাঁর পরিবারের সঙ্গে রঙের উৎসবে মজলেন। গাল দু খানা আবিরে রাঙিয়ে নিজের পরিবারের সঙ্গে মেতে উঠলেন। অভিনেত্রী কৃতি শ্যাননও তাঁর পরিবারের সঙ্গে রঙের উৎসবে মজলেন। গাল দু খানা আবিরে রাঙিয়ে নিজের পরিবারের সঙ্গে মেতে উঠলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রঙের উৎসব মেতে উঠেছে গোটা বাংলা! বাহারি রং আর আবির মেখে প্রিয়জনদের সঙ্গে হুল্লোড়ে মাতোয়ারা সকলে। যেখানে বাদ নেই টলিউড, বলিউডও। কাল হোলি, কিন্তু তাতে কি রঙের উৎসব আজই শুরু। যার যেখানে আছে এদিন অফিস কাচারি সব বন্ধ। টলিপাড়াতেও কাজ বন্ধ। অন্যদিকে বলি তারকারাও সব ভুলে পরিবারের সঙ্গে ব্যস্ত। প্রেম, বন্ধুত্ব, সকলেই রঙে রঙে মেতে উঠেছেন। জানুন টলিউড বলিউড, কারা কারা আজ রঙের খেলায় মত্ত। 

সকাল থেকেই স্বামী রাজ চক্রবর্তী আর ছেলে ইউভানকে নিয়ে দোল খেলছেন ইন্দুবালা অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে একেবারে ঘরোয়া, ছিমছাম দোল উদযাপন করলেন অভিনেত্রী। আবিরের আভায় মধ্যমণি তাঁদের একরত্তি। মা-বাবা’র সঙ্গে আরবানার ফ্ল্যাটেই দোল উদযাপন করেছে ইউভান। পরনে সাদা টি-শার্ট, মেক-আপের কোনও বালাই নেই, চুলও এলোমেলো। একেবারে জমিয়ে দোল খেলল ইউভান এটি তাঁর তৃতীয় দোল।

অন্যদিকে হাতকাটা সাদা সালোয়ারে সেজে মিমি, হাতে আবিরের থালা, রং বাহারি চুড়ি পরে একাই রঙের খেলায় মেতেছেন। ভক্তদের বললেন, ‘হ্যাপি হোলি… ভালো করে রং খেলুন, সুরক্ষিতভাবে খেলুন, দায়িত্ব সহকারে। আর হ্যাঁ, দয়া করে পোষ্যদের গায়ে রং লাগাবেন না’। অন্যদিকে শাখা-পলা সিঁদুরে সেজে উঠেছেন ‘রাইকিশোরী’ মনামী। এদিন ‘রাঙা হাসি রাশি রাশি’র ছন্দে আবির মাখলেন মধুমিতা না সরকার। এদিন একেবারে নীলের সঙ্গে জোড়ায় জোড়ায় তৃণা। দুজনেই সাদা পোশাকে সেজে একে অপরকে আবীরে রাঙিয়ে দিলেন। 

এদিকে বলিউডও কম যায়না। এদিন একেবারে দুই সন্তান তৈমুর, জেহকে কাছে নিয়ে হোলির আনন্দে মেতে উঠলেন করিনা কাপুর। 

এছাড়াও অভিনেত্রী করিশ্মা কাপুরও সাদা সালোযার-কামিজে সেজে মুখে আবীরে নিজেকে রাঙিয়ে একাকী হোলি উদযাপন করলেন। 

অভিনেত্রী কৃতি শ্যাননও তাঁর পরিবারের সঙ্গে রঙের উৎসবে মজলেন। গাল দু খানা আবিরে রাঙিয়ে নিজের পরিবারের সঙ্গে মেতে উঠলেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00