Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিন্দি ছবির আমদানি না হলে বাংলাদেশের সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত হল মালিকদের

পরিচালকরা যদি আপত্তি না করে তাহলে সরকার বছরে ১০টি উপমহাদেশীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ-দীপিকার ‘পাঠান’-নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। বিশ্বের ১০০ টি দেশে পাঠান মুক্তি পেলেও বাদ গিয়েছে বাংলাদেশ। সেখানে পাঠান মুক্তির তারিখ একের পর এক পেছনো হচ্ছে। পরিচালক-প্রযোজকদের দাবি, দেশে হিন্দি ছবি এলে মার খাবে তাঁদের বানানো চলচ্চিত্র। কিন্তু দেশে হিন্দি সিনেমা না আসায় সমস্যায় পড়ছেন হল মালিকরা। তাই তাঁদের দাবি, অবিলম্বে হিন্দি ছবি না আমদানি করলে হল বন্ধ করে দেওয়া হবে। এদিন একপ্রকার হল বন্ধের ঘোষণা করলেন বাংলাদেশের হল মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সমিতির নেতারা বলেন, চার বছর আগে সিনেমাহলের সংখ্যা ছিল ২৪০।

কিন্তু তার মধ্যে নিয়মিত চালু হলের সংখ্যা মাত্র ৪০। দেশের সিনেমা হল সব গোডাউন হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি হিন্দি ছবি মার্কেটে না আসে তাহলে অবিলম্বে হল বন্ধ করে দেওয়া হবে। ঢাকার এক সংবাদ সম্মেলনের বৈঠকে প্রদর্শক সমিতির নেতারা বলেন, যদি হলই বন্ধ হয়ে যায় তাহলে দেশের সিনেমা চালাবে কোথায়? সমিতির একজনের কথায়, হিন্দি ছবি না চালাতে দিলে সিনেমা হল চালু রাখার কোনো বাস্তব যুক্তি নেই। আসলে সবাই চাইছেন যত শীঘ্রই সম্ভব দেশে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির ঘোষণা।

যদিও এই ছবির বাংলাদেশে মুক্তির কোনো আশাই নেই। তবে পরিচালকের আপত্তির জন্যই দেশে মুক্তি পাচ্ছে না হিন্দি ছবি। সমিতির এক সদস্যের কথায়, পরিচালকরা যদি আপত্তি না করে তাহলে সরকার বছরে ১০টি উপমহাদেশীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেবে। সকল বাধা অপসারিত হওয়ার পরও আমদানির অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ‘না’ সূচক। ঈদের আগেই হিন্দি ছবি আনার দাবি তুলেছেন সিনেমা হল মালিকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00