Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতি পদ থেকে সরানো হল সুবীরেশকে

রাজ্য অধ্যক্ষ পরিষদের নতুন সভাপতি হচ্ছেন পূর্ণচন্দ্র মাইতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় ৫ মাস আগে গ্রেফতার (Arrest) হয়েছেন সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। এবার রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতি পদ থেকে সরানো হল তাঁকে, এমনটাই খবর সূত্রের। রাজ্য অধ্যক্ষ পরিষদের নতুন সভাপতি হচ্ছেন পূর্ণচন্দ্র মাইতি।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া দেওয়া হয়েছিল। এবার গ্রেফতারের ৫ মাস পরে তাঁকে রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতি পদ থেকে অপসারন করা হল। সূত্রের খবর, রাজ্য অধ্যক্ষ পরিষদের নতুন সভাপতি করা হচ্ছে পূর্ণচন্দ্র মাইতিকে। তিনি এজেসি বোস কলেজের অধ্যক্ষ। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান  সুবীরেশকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সময় উপযুক্ত জবাব না দিতে পারায় ১৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আদালতে জানানো হয়েছিল, সুবীরেশ ভট্টাচার্য যখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই সময় নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল হয়েছিল। সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণও রয়েছে।

উল্লেখ্য এর আগে গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সদস্যদের একাংশ প্রশ্ন তুলে সরব হন সুবীরেশ ভট্টাচার্য শিক্ষা-দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে জেলবন্দি থেকেও কীভাবে সংগঠনের সভাপতি পদে থাকতে পারেন। সংগঠনের সভাপতি পদ থেকে অবিলম্বে সুবীরেশের পদত্যাগেরও দাবি তোলেন অধ্যক্ষরা। সেই ঘটনার পর এবার রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya)।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00