Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিভারপুলকে গোলের মালা রিয়ালের, মেসিকে ছুঁলেন বেঞ্জেমা

প্রতি ৯ মিনিটে একটি করে গোল করে তারা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে লিভারপুলকে গোলের মালা পড়াল রিয়াল মাদ্রিদ। শুরুতে তারা ২-০ গোলে পিছিয়ে ছিল।সেই গোল পরিশোধ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। জেতে ৫-২ গোলের ব্যবধানে। শুধু জয় করেনি। একই ম্যাচে তারা করেছে বেশ কয়েকটি রেকর্ড। ২১ থেকে ৬৭ মিনিটের মধ্যে লিভারপুলকে তারা গোলের মালা পরিয়েছে। প্রতি ৯ মিনিটে একটি করে গোল করে তারা।

বেঞ্জেমার ৬ গোল

ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে লিভারপুলের বিরুদ্ধে সব চেয়ে বেশি গোল করার নিরিখে এগিয় করিম বেঞ্জেমা। গতকালের ম্যাচে জোড়া গোল করেছেন করিম বেঞ্জেমা। ‘অল রেড’দের বিপক্ষে তাঁর গোলসংখ্যা এখন ছয়। দ্বিতীয়স্থানে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। লিভাপুলের বিরুদ্ধে করেছেন পাঁচ গোল। লিভারপুলকে উড়িয়ে দেওয়ার পথে জোড়া গোল করেছেন বেনজেমা। আর এ ম্যাচে গোল করে একটি রেকর্ডে লিওনেল মেসিকে ছুঁয়েছেন ফরাসি স্ট্রাইকার। এই দুজন খেলোয়াড় টানা ১৮টি চ্যাম্পিয়নস লিগ আসরে গোল করার কীর্তি গড়েছেন।

২-০ গোলে পিছিয়ে থাকার পর জোড়া গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনি।যদিও প্রথম গোল করেই ভিনি একটি মাইলফলক স্পর্শ করেন।মাদ্রিদের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা তিন চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন ভিনি। এর আগে সেল্টিক ও আরবি লাইপজিগের বিপক্ষেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড। তবে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড রাউল গঞ্জালেসের দখলে।  ়

আরও পড়ুন প্রয়াত রিয়াল মাদ্রিদের ‘জাদুকর’ আমানসিও আমারো

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00