Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে : অতীন ঘোষ

Share:

সুব্রত রায়: বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য কর্মীরা। পাড়ায় পাড়ায় ঘুরে কোন কোন বাড়িতে জ্বর, সর্দি-কাশিতে শিশুরা আক্রান্ত, তার তালিকা তৈরি করবে। এদিন ডেপুটি মেয়র(Deputy Mayor) ও মেয়র পারিষদ (স্বাস্থ্য )অতীন ঘোষ জানান, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে কলকাতার বেশিরভাগ হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন শিশুরা।

বিশেষ করে দুবছর বয়েসী শিশুদের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান অতীন ঘোষ। জ্বর, সর্দি, কাশি হলেই শিশুদের হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি করতে বলা হয়েছে। তিনি জানান, যেহুতু এই শিশুদের অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না তাই, কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র থেকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। যাদের সমস্যা গভীর রয়েছে তাদেরকে হাসপতালে ভর্তি করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য। ইতিমধ্যে বোরো এক্সিকিউটিভদের স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করতে বলা হয়েছে। তিনি জানান যে, আমাদের সমস্ত সরকারি হাসপতালের এসএনসিইউ ভর্তি হয়ে গেছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ খবর রাখছে।

যদি কোনো বাড়িতে ২বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশুরা জ্বর, সর্দি কাশি বা পায়খানা ও বোমেটিং- এর মত সমস্যা ভুগছেন, তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ(Atin Ghosh) জানান, আক্রান্ত শিশুদের কাছ থেকে বড়রা দূরে থাকেন বা মাস্ক পড়ে তাদের সংস্পর্শে না থাকেন সেই পরামর্শ দিয়েছেন কলকাতা পৌর সংস্থার ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। বড়দের সর্দি কাশি হলে তারা যেন ছোট শিশুদের কাছে না যায় । এমনকি যদি একান্ত প্রয়োজনে যায়, যেন মুখে মাস্ক পড়ে থাকে, পরামর্শ অতীন ঘোষের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00