Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডেঙ্গু এড়াতে যা করবেন

এই সময় ডেঙ্গুজ্বরের প্রকোপ বৃদ্ধি পায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের সময়ে মশার প্রকোপ বাড়ে৷ বিশেষত এই সময় ডেঙ্গুজ্বরের প্রকোপ বৃদ্ধি পায়। তাই এই সময় আমাদের সচেতন থাকা উচিত। জেনে নিন ডেঙ্গু প্রতিরোধে আমাদের কী কী করনীয়-

১. সূর্যোদয় ও সূর্যাস্তের আধঘণ্টা আগে এডিস মশা কামড়ায়। এই সময়গুলোতে অবশ্যই মশার কামড় থেকে সাবধান থাকতে হবে। দিনের বেলা ঘুমালে মশারি ব্যবহার করার অভ্যাস করে নিন।

২. ঘরবাড়ি, হাসপাতাল বা অফিসের কোনায়, এবং প্রতিটি জায়গায় ভালোমতো মশার ঔষধ বা স্প্রে ছড়িয়ে দিন।

৩. ঘরের জানালা, ভেন্টিলেটর বা যেসকল জায়গায় মশা প্রবেশের সম্ভাবনা থাকে সেখানে মশা নিরোধক জাল ব্যবহার করুন।

৪. ফুলহাতা জামাকাপড় ব্যবহার করা ভালো। এতে মশার কামড়ের সম্ভাবনা কমে।

৫. বাড়ির কোথাও যেন জল জমে না থাকে তা অবশ্যই নজর রাখতে হবে। পাঁচদিনের বেশি কোথাও জল জমে থাকলে এডিস মশার জন্ম হতে পারে।

৬. গাড়ির টায়ার, বা বাড়ির আশেপাশে বোতল, কাগজ স্তূপ হয়ে থাকলে সেখানে জল জমে থাকাটাও ক্ষতিকর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00