Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তান যাচ্ছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী

সফরের দিন তারিখ অবশ্য ঠিক হয়নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবার আফগানিস্তান সফরে যাচ্ছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সূত্রের খবর তেমনই। জানা গিয়েছে, ইমরান সরকারের আমন্ত্রনেই তিনি ইসলামাবাদ যাচ্ছেন। সফরের দিন তারিখ এখনও ঠিক হয়নি। তবে সূত্রের খবর, পাকিস্তান সরকারের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।

অক্টোবর মাসে আফগানিস্তান গিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ কুরেশি।প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবিকতার খাতিরে ওই দেশকে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি আফগানিস্তান-পাকিস্তান বিমান চলাচল ও বাণিজ্য সংযোগকে স্বাভাবিক করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সেই খবরের পাল্টা হিসেবে এবার আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানাল পাকিস্তান।

উল্লেখ করার মতো বিষয় হল পাকিস্তান ছাড়া পর্যন্ত দক্ষিণ এশিয়ার কোনও রাষ্ট্র এখনও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিকমহলও। স্বাভাবিকভাবেই তালিবান সরকার সব দিক থেকেই কোণঠাসা হয়ে পড়েছে। তারা আন্তর্জাতিকগোষ্ঠীর কাছে সাহায্য চেয়েছে। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবান মুখে ভালো ভালো কথা বললেও কার্যক্ষেত্রে দেখা গিয়েছে তারা চলেছে উল্টোপথে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00