Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবিলম্বে পুরভোট চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বিধানসভা নির্বাচনের আগেই একটি মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেন। কিন্তু, এখনও এই ব্যাপারে কমিশনের তরফে কোনও বিজ্ঞপ্তি এখনও সামনে আসেনি। তাই রাজ্যে পুরভোট চেয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে অবিলম্বে পুরভোট চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। সেই মামলাতে আর্জি জানানো হয়েছে, যত শীঘ্র সম্ভব রাজ্যে করানো হোক বকেয়া সব পুরসভার নির্বাচন। মামলাটি দায়ের করেছেন মৌসুমী রায়। আগামী ১৭ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, একুশের বিধানসভা ভোটের আগে হাইকোর্টের একটি নির্দেশকে ধরেই এই মামলা। কার্যত রাজ্যে পুরভোট করানোর আইনি নির্দেশ চেয়েই আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই একটি মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেন। কিন্তু, এখনও এই ব্যাপারে কমিশনের তরফে কোনও বিজ্ঞপ্তি এখনও সামনে আসেনি। তাই রাজ্যে পুরভোট চেয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী।

এদিন আদালতের সামনে আইনজীবী বলেন, ‘এরাজ্যে ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও ৩ বছর পরেও নির্বাচন হয়নি এমন উদাহরণ প্রচুর রয়েছে। রাজ্যে এখন মেয়াদ শেষ হওয়া পুরসভার সংখ্যা ১১২টি। পাশাপাশি রয়েছে নবগঠিত উত্তরবঙ্গের দুই পুরসভা ময়নাগুড়ি ও ফালাকাটা। তবে এই সব পুরসভার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কলকাতা পুরনিগমের নির্বাচন। বঙ্গ রাজনীতির ময়দানে এই পুরবোর্ডের নির্বাচনের গুরুত্ব কোনও অংশে বিধানসভা ভোটের থেকে কম নয়। ২০১৮ সালেই কলকাতা পুরনিগম সহ প্রায় শতাধিক পুরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারনে ভোটের দিনক্ষন ঘোষিত হয়ে যাওয়ার পরেও তা বাতিল করতে হয়।

কলকাতা পুরনিগমের আইনে প্রশাসক নিয়োগের সংস্থান ছিল না। কিন্তু, কোভিড পরিস্থিতি এবং লকডাউনের জেরে ভোট করার সুযোগ না-থাকায় রাজ্য সরকার এগজিকিউটিভ অর্ডারের মাধ্যমে প্রশাসক নিয়োগ করে। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় পুরনিগমের মেয়র ও তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। একইসঙ্গে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন এখন হাওড়া পুরসভা অঞ্চলের অন্তর্গত হওয়ায় এই পুরবোর্ডের নির্বাচনেরও গুরুত্ব বেড়েছে। হাওড়া পুরনিগমের মেয়াদ শেষ হয় আরও আগে, ২০১৮ সালের ১০ ডিসেম্বর। সেখানে আইন মেনেই প্রশাসক বোর্ড তৈরি করা হয়েছে। পর পর তিনবার এই বোর্ড পরিবর্তনও করা হয়েছে। তাই এবার কলকাতা, হাওড়া সহ রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন চেয়েই এই মামলা দায়ের করা হয়েছে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৭ তারিখ ওই মামলার শুনানির আগেই কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরনিগমের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাকি পুরসভার নির্বাচনও করানো হতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00