Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্গাপুজো-২০২১: বিশ্ব বাংলা সেরার সেরা পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই শেষ হয়েছিল দুর্গোৎসব, এবার শেষ হল দীপাবলিও। তাই এবার পুরস্কার বিতরণের পালা। সোমবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা ও পার্শবর্তী এলাকার বিশ্ববাংলা সেরার সেরা পুজোর স্বীকৃতি পুরস্কার দেওয়া হচ্ছে। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন, মন্ত্রী তথা কলকাতার মুখ্য প্রকাশক ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন-সহ কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, ডিজি মনোজ মালব্য এবং দেবাশিস সেন।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মঞ্চে একেকটি সম্মান প্রাপক ক্লবের দুই বা তিনজন করে প্রতিনিধিকে ডাকা হয়। সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অবশ্য মুখ্যমন্ত্রী ঢোকার আগেই শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঞ্চে একে একে ক্লাব কর্তাদের ডেকে নেওয়া হচ্ছে।

২০২১ সালে দুর্গাপুজোর ষষ্ঠীর দিনই বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। এবার মোট ১০৩টি পুজো কমিটি বিভিন্ন বিভাগে বিশেষ সম্মান পাচ্ছে। কলকাতা, বরাহনগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর পুরনিগম এবং হওড়া পুরনিগমের পুজোগুলির থেকে বেছে নেওয়া হয়েছে সেরার সেরা পুজো কমিটিগুলিকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই কনভেনশন সেন্টার বাংলার গর্ব, তৃণমূল সরকার এটি তৈরি করেছে। গোটা বিশ্বের কাছেই এটি অপার বিষ্ময় হয়ে উঠেছে। তিনি আরও বললেন, আগামী বছর নতুন করে গড়ে ওঠা মিলন মেলা প্রাঙ্গনে হবে বিশ্ব বাংলা সারদ সম্মান। সেটাও দারুণ করে তৈরি হচ্ছে। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সম্মানের সঙ্গে বাঁচতে হবে আমাদের কাছে যা আছে সেটা কাজে লাগাতে হবে। ভিক্ষে করে বাঁচা নয়, বুদ্ধি করে আমাদের সম্পদ কাজে লাগাতে হবে। সেগুলি কাজে লাগান, সবকিছু পেয়ে যাবেন। বাংলার দুর্গাপুজো হল বাঙালির ঐতিহ্য। 

আজ সুব্রত দার কথা মনে পড়ছে। উনি বেঁচে থাকলে এখানে উপস্থিত থাকতেন। আচমকা চলে গেলেন আমাদের ছেড়ে। 

তিনি আরও বলেন, এমন কোনও প্রকল্প নেই যা বাংলায় নেই। আমরাও ছোটবেলায় পড়াশোনা করতাম সব খাতায় লিখে লিখে। আজ সমস্ত কিছুই বিনা পয়সায়। ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এই রাজ্যে বিনামূল্যে পাওয়া যায়। মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে। কৃষক, ক্ষেত মজুর, বর্গাদাররাও আর্থিক সুবিধা পান। মা বোনেদের সম্মান আজ আকাশতুল্য এই রাজ্যে। 

ছাত্র-যুবদের আমি বলবো এখানে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। নিউটাউনে এই কাছেই তৈরি হচ্ছে সিলিকন ভ্যালি। ভর্তুকি দিয়ে ১০০ একর জমি দিয়েছে হিডকো। সেখানে আইটি পার্ক হবে। আরও জমি আমরা দেব। অনেক ইন্ডাস্ট্রি আসছে। সমস্যা শুধু একটাই পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি। মানুষের টাকা-পয়সা রুদ্ধ করে দেওয়া হচ্ছে। রেল-সেল-ভেল সব বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যাঙ্কিং সেক্টরে লেনদেন কম হচ্ছে। ফলে বেশি মানুষ বেকার হয়ে পড়ছেন। 

শুধুমাত্র পেট্রল-ডিজেল ও গ্যাস থেকে বছরে চার লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার তুলেছে। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানেই হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের কোনও টাকা দিচ্ছে না। তিনি বলেন, আমাদের তো টিকাই দেয় না, তো টাকা দেবে। মুখে বড় বড় কথা বলে। আমরাও এক টাকা করে ডিজেলে ছাড় দিয়েছি। আমরা কোথায় টাকা পাবো? তবুও আমরা ডিজেলে ছাড় দিয়েছি। 

বাংলায় যত প্রকল্প চালু আছে আর কোথাও দেখাতে পারবেন? সামাজিক সুরক্ষায় পশ্চিমবঙ্গ এক নম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় যা চিন্তা করেছিলেন, রবীন্দ্রনাথ, নজরুল যা চিন্তা করেছিলেন তা একমাত্র আমরাই (তৃণমূল সরকার) বাস্তবে পরিনত করে দেখিয়েছি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00