Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অর্থ ও নারীতেই শেষ বিজেপি! টেনে বের করতে হবে, পরামর্শ তথাগত’র

দলে থেকে প্রতিদিন বিস্ফোরক মন্তব্য করে অস্বস্তি বাড়াচ্ছেন তথাগত রায়। বিজেপির নেতাদের নাম না নিয়েই যেভাবে টুইট করে যাচ্ছেন তাতে চাপ বাড়ছে বঙ্গের গেরুয়া শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: দলে থেকে প্রতিদিন বিস্ফোরক মন্তব্য করে অস্বস্তি বাড়াচ্ছেন তথাগত রায়। বিজেপির নেতাদের নাম না নিয়েই যেভাবে টুইট করে যাচ্ছেন তাতে চাপ বাড়ছে বঙ্গের গেরুয়া শিবিরে। সোমবার ফের বিস্ফোরক টুইট করে বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, ‘৩ থেকে ৭৭ গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা, এঁরা দু’জনে নেতৃত্ব দিন। পুরনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে। বেকারত্ব, দলবাজি, তোলাবাজি, খুনখারাপি, সংখ্যালঘু তোষণ ইত্যাদি সমস্যায় মানুষ পর্যুদস্ত হয়ে বিজেপি-কে চাইছিলেন। তা সত্ত্বেও বিজেপি কেন এরকম শোচনীয় ফল করল, তা নিয়ে বিশ্লেষণ প্রয়োজন। কারা এর জন্য দায়ী তাও চিহ্নিত করতে হবে। আগেই করা উচিত ছিল, এখনও হতে পারে। কিন্তু, এড়িয়ে গেলে চলবে না।’

তথাগত’র রোজ টুইট নামচায় কার্যত বিধ্বস্ত বিজেপি। বারবার চাপ বাড়ছে দিলীপ বাবুদের। তাই সহ্য করতে না পেরেই দু’দিন আগেই বর্ষীয়াণ নেতা তথাগত’র বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলে বসেন, ‘ঠিক আছে, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, যাঁদের দল সবথেকে বেশি দিয়েছে, তাঁরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।’ যার পাল্টায় তথাগত রায় বলেন, ‘দল ছাড়তে পারলে অনেক গুপ্ত কথাই ফাঁস করে দিতাম। কিন্তু দল ছাড়ব না।’ সোমবারও নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করে তথাগত রায় টুইটে জানিয়েছেন, ‘প্রতিটি রাজনৈতির দলেই দু’প্রকার মানুষ থাকেন। একপ্রকার, যারা কিছু দিতে এসেছেন। আরেকপ্রকার, যারা কিছু পেতে এসেছেন। দ্বিতীয় প্রকারের মানুষগুলিকে সম্পূর্ণ মুছে দেওয়া হয়নি, তা সম্ভবও নয়, কিন্তু, নেতৃত্বের উচিত আসল সত্যটা জেনে রাখা।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00