Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শোয়েবকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও মানহানির নোটিশ দিল পিটিভি

বড়সড় ফাঁপড়ে পড়লেন শোয়েব আখতার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় ফাঁপড়ে পড়লেন শোয়েব আখতার। প্রাক্তন পাক পেসারকে মানহানি মামলার নোটিশ দিল পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (পিটিভি)। সেই সঙ্গে নিয়ম লঙ্ঘন করার জন্য তাঁকে ১০ কোটি টাকা জরিমানাও করেছে পাক সরকারের এই চ্যানেলটি।

দিন কয়েক আগেই পিটিভি স্পোর্টসের একটি একটি টক-শো-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া হার্স রাউফকে প্রশংসায় ভরিয়ে দেন শোয়েব। কীভাবে হারিস নিজের বোলিংয়ে এতো উন্নতি করলেন এই বিষয়টি ব্যাখ্যা করতে থাকেন তিনি।

এমন সময় হঠাৎ আখতারকে থামিয়ে দিয়ে সেখানে আরেক পাক পেসার শাহিন আফ্রিদির প্রসঙ্গ টেনে আনেন অনুষ্ঠানের উপস্থাপিকা নিয়াজ। তিনি শাহিনকে নিয়ে বলতে শুরু করেন। আর এই বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি শোয়েব। টক-শো-র মধ্যেই খানিকটা রাগের মধ্যে দিয়ে তিনি বলে ওঠেন, ‘আমি কিন্তু শাহিন আফ্রিদির কথা বলছিলাম না, হারিস রাউফের কথা বলছি।’ আর এরপরই লাইভ শো-র উপস্থাপিকা শোয়েবকে বলে বসেন, ‘আপনি অতিচালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন।’ এরপরই রেগে শো ছেড়ে বেরিয়ে যান শোয়েব।

আর পিসিবি-র সঙ্গে কখনও কাজ করবেন না বলে জানান। এরপরই তাঁকে পিসিবি-র তরফ থেকে বরাখাস্ত করা হয়। আর প্রাক্তন পাক ক্রিকেটারের বিরুদ্ধে নিয়মভঙ্গ করা অভিযোগ আনে পিটিভি কর্তৃপক্ষ। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শোয়েবের এই কাজের জন্য তাদের অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে।

নোটিশে পিটিভি-র পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমাদের চুক্তির ২২ নম্বর ধারা অনুযায়ী যেকোনও পক্ষকে চুক্তি থেকে বেরানোর কমপক্ষে ৩ মাস আগে নোটিশ দিতে হবে। তা না হলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। শোয়োব লাইভ শো চলাকালীনই বেরিয়ে যান। আর তারপরই পিটিভি-র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। যেটা আমাদের নিয়মের বাইরে।’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00