Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে জয় পেল তৃণমূলের অন্য গোষ্ঠী

দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে জয় পেল শাসকদলের অপর গোষ্ঠী। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি গ্রাম পঞ্চায়েতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে জয় পেল শাসকদলের অপর গোষ্ঠী। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল দলেরই বাকি সদস্যদের। তাই অনাস্থা ডেকে অপসারণ করেছে তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতারা।

সোমবার মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি গ্রাম পঞ্চায়েত শাসক দলের প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অপসারণ করেছে ওই পঞ্চায়েতের বাকি সদস্যরা। এদিন পুলিশের কড়া নিরাপত্তায় ওই পঞ্চায়েতে আস্থা ভোট সম্পূর্ণ হয়। যদিও এদিন আস্থা ভোটে সামিল হন নি প্রধান রঞ্জিতা হালদার।

পঞ্চায়েত ও দলীয় সূত্রে জানা যায়, বামনগোলার মদনাবতি গ্রামপঞ্চায়েতের মোট আসন সংখ্যা হল ১৯টি। সবকটি আসনই তৃণমূলের দখলে রয়েছে। প্রধান ছিলেন রঞ্জিতা হালদার। কিন্তু ওই পঞ্চায়েতের বাকি সদস্যরা প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আস্থা হারিয়ে আনস্থা ডাকেন। এদিন ছিল আস্থা ভোট বামনগোলা ব্লকের বিডিও রাজু কুন্ডুর উপস্থিতিতে ভোটাভুটি শুরু হয়। ১৯টি আসনের মধ্যে ১৬টি ভোট প্রধানের বিরুদ্ধে চলে যাওয়ায় ওই প্রধান রঞ্জিতা হালদারকে অপসারণ করা হয় এদিন। তবে নতুন প্রধানের দায়িত্ব কে পাবেন তা নিয়ে এদিন কিছু জানা যায় নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00