Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্মতি তালিবানের, আফগানিস্তানে শুরু পোলিও টিকাকরণ

সোমবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তালিবান শাসিত আফগানিস্তানে সোমবার থেকে শুরু হল পোলিও টিকাকরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউনিসেফ যৌথ উদ্যোগে কর্মসূচি শুরু করেছে। হু-য়ের এমার্জেন্সি অপারেশন কো-অর্ডিনেটর নাইকওয়ালি শাহ মোমিন জানিয়েছেন, তালিবান সরকার সম্মতি দেওয়ায় সোমবার থেকে আফগানিস্তানে শুরু হয়েছে পোলিও টিকাকরণ কর্মসূচি। পোলিও টিকা পাবে সে দেশের ৩০ লক্ষ শিশু। তবে প্রশিক্ষিত কর্মীর অভাবে কিছুটা হলেও সমস্যা তৈরি হয়েছে।  জানা গিয়েছে, আগামী বছরের জানুয়ারির মধ্যেই পোলিও টিকাকরণ কর্মসূচি সম্পূর্ণ করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান আহমেদ আল মান্ধারি জানিয়েছেন, ’আফগান শিশুরা যাতে পোলিও রোগে আক্রান্ত না হয়, তার  জন্য তালিবান সরকার জরুরি ভিত্তিতে চাইছে সব শিশুদের টিকাকরণ। কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় প্রশিক্ষিত কর্মীর। প্রয়োজন সংখ্যক কর্মীর অভাব দেখা দিয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর গোড়ার দিকে আফগানিস্তানে বহু পোলিও টিকা-কর্মীর মৃত্যু হয়। হামলা কারা চালিয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।পাশাপাশি আফগানবাসীদের একাংশের মধ্যে পোলিও টিকার ব্যাপারে রয়েছে অনীহা। এর সঙ্গে রয়েছে মৌলবাদীদের তীব্র আপত্তি। তাই, কর্মসূচি শুধুমাত্র খাতায় কলমেই রয়ে গিয়েছে। তালিবানের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ব্যতিক্রমী।

এই সমস্যা শুধু আফগানিস্তানেই দেখা দেয়নি। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও দেখা গিয়েছিল। টিকা-কর্মীদের সাফ জানিয়ে দেওয়া হয়, তারা যেন বাড়ি বাড়ি গিয়ে শিশুদের শরীরে সূঁচ না ফোটায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00