Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় শান্তিনিকেতন

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে এক আদিবাসী নাবালিকাকে, এই অভিযোগে তোলপাড় বীরভূমের শান্তিনিকেতন। ঘটনাটি রবিবার রাতের।

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে এক আদিবাসী নাবালিকাকে, এই অভিযোগে তোলপাড় বীরভূমের শান্তিনিকেতন। ঘটনাটি রবিবার রাতের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ১৪ বছরের ওই কিশোরী নিজের বাড়িতেই ঘুমোচ্ছিল। সেসময় কয়েকজন স্থানীয় যুবক তাঁকে ঘর থেকেই তুলে নিয়ে যায়। অভিযোগ, পাশেই একটি ভাঙা বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে। সেখানেই তাঁর উপর অকথ্য অত্যাচারের পর ওই কিশোরীকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। সোমবার ভোরে প্রায় অচৈতন্য অবস্থায় সেই ভাঙা বাড়িতেই ওই কিশোরীকে দেখতে পায় স্থানীয় মানুষজন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি পুলিশকেও খবর দেয় তাঁরা।

পরে হাসপাতালে শান্তিনিকেতন থানার পুলিশের কাছে স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও সোমবার ভোর থেকেই ওই পাঁচ যুবক এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি ওই নির্যাতিতা নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই শোরগোল পড়েছে শান্তিনিকেতনে। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। তবে পুলিশ ওই নাবালিকার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে। ব্যক্তিগত রোষ নাকি অন্য কোনও কারণে এই নৃশংশ ঘটনা, সেটা জানার চেষ্টা করছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00