Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাঙ্কশাল আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে মানিক

নিজের সিট থেকে পড়ে যান মানিক।

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুর্ঘটনার কবলে পড়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (MANIK BHATTYACHARYA)। মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগারে ঢোকার মুখে এই দুর্ঘটনাটি ঘটে। যা নিয়ে তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ।

ব্যাঙ্কশাল আদালতে এদিন শুনানির জন্য হাজিরা দিয়েছিলেন মানিক। শুনানি শেষে প্রিজন ভ্যানে করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল সংশোধনাগারে। সূত্রের খবর, সংশোধনাগারে ঢোকার মুখে প্রিজন ভ্যানের সামনে চলে আসে একটি বাস। আর তাই বড়সড় দুর্ঘটনা এড়াতে প্রিজন ভ্যানের চালক জোরে ব্রেক কষেন। এতেই নিজের সিট থেকে পড়ে যান মানিক। আঘাত পান। জেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে তাঁর বড়সড় কোনও আঘাত লেগেছে কি না। অন্যদিকে কী করে এই দুর্ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখছে জেল কর্তৃপক্ষ। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

উল্লেখ্য, এদিন শুনানির পরে বিচারক চলে যাওয়ার পরে ব্যাঙ্কশাল আদালত কক্ষে দাঁড়িয়ে মানিক দাবি করেছিলেন, তাঁর নামে কুৎসা রটানো হচ্ছে। তাঁর প্রশ্ন, এই সম্মান কে ফিরিয়ে দেবেন?

সিবিআইয়ের দাবি ছিল, মানিক ভট্টাচার্যের দু’টি পাসপোর্ট। মানিকের দাবি, ১৯৮০ সালে তাঁর প্রথম পাসপোর্ট হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পরে নতুন পাসপোর্ট হয়। ওই দুটি একসঙ্গে রাখা ছিল। সিবিআইয়ের দাবি, লন্ডনে বাড়ি আছে তাঁর। এই প্রসঙ্গে মানিক বলেন, লন্ডনে বাড়ি থাকলে তাঁকে ফাঁসিতে তোলা হোক। আরও বলেন, নদিয়া যদি লন্ডনে চলে যায় তবেই লন্ডনে তাঁর বাড়ি থাকা সম্ভব। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের বাইরে তাঁর কোনও বাড়ি নেই। এদিন আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা বলেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00