Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্মলার অমৃতকালের বাজেটে বঞ্চিত বাংলা

নির্মলার বাজেটে চূড়ান্ত ভাবে বঞ্চিত বাংলা। স্বাভাবিক ভাবেই এই বাজেটকে তীব্র সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশা ছিল গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটবে। সরাসরি আমজনতার পকেটে টাকা আসবে। বেকার যুবকেরা চাকরি পাবে। গ্রামের কৃষকদের মুখে হাসি ফুটবে। কিন্তু বাস্তবে দেখা গেল শুধুমাত্র মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই দেশের বাজেট(General Budget) রূপায়ণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। আর সেই বাজেটে বঞ্চনা ভিন্ন আর কিছুই জুটল না বাংলার(Bengal) কপালে। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কোনও ঘোষণা নেই। গঙ্গার ভাঙন ঠেকাতে কোনও ঘোষণা নেই। মেট্রো প্রকল্পের জন্য কোনও ঘোষণা নেই। বস্ত্রশিল্পের বিশেষ করে তাঁতের উন্নয়নে কোনও ঘোষণা নেই। রাজ্যের পুরসভাগুলির ক্ষেত্রেও বড়সড় কোনও চমক নেই। সব থেকে বড় কথা, ১০০ দিনের কাজের প্রকল্পের ক্ষেত্রে বাংলার যে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ বকেয়া রয়েছে তা নিয়েও কোনও উচ্চবাচ্য নেই। বাংলায় যে রেল প্রকল্পগুলি চলছিল সেই সব প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ হল তাও জানা গেল না। পেট্রোল-ডিজেল্র দাম কমবে কিনা তা জানা গেল না। রান্নার গ্যাসের দাম নিয়ে নির্মলা চুল তাঁর বাজেটে। মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েই নীরব নির্মলা।

আরও পড়ুন মোদির কাছে ‘মধ্যবিত্তের মনস্কামনা পূরণের বাজেট’, মমতার কাছে ‘অমাবস্যার অন্ধকার’

বাংলার প্রতি, গ্রামীণ ভারতের(Rural India) প্রতি, গরিব মানুষদের প্রতি, বেকার যুবকদের প্রতি এই বাজেটে উপেক্ষা করা হয়েছে তা দেখে রীতিমত ক্ষুব্ধ বাংলার অগ্নিকন্যা(Mamata Banerjee)। তাই সাফ জানিয়েছেন, ‘এই বাজেটে কোনও আশার আলো নেই, রয়েছে অন্ধকারের অমাবস্যা। বেকার সমস্যা ও নিয়োগ নিয়ে কোনও কথা নেই বাজেটে। এবারের বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ কমানো হয়েছে। ভোট মিটতেই গরিবদের বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। ৭০ টাকা দাম বাড়িয়ে কেন্দ্র মাত্র ৪টাকা দাম কমায়। গ্যাস বেলুনের মতো গ্যাসের দাম। বাজেটে স্বনির্ভর গোষ্ঠীর কথা উল্লেখ করেছে কেন্দ্র। কিন্তু, কেন্দ্র স্বনির্ভর গোষ্ঠী দেখে না, দেখে রাজ্য।  আমাদের কৃতিত্ব নিজেদের বলে চালাচ্ছে কেন্দ্র। এই বাজেটে দরিদ্রদের কথা ভাবা নেই। দেশের মানুষের লোকসান। কেন্দ্রের বাজেটে মাত্র একাংশ লাভবান হবেন। এই বাজেট জনবিরোধী বাজেট। নিজেদের সুবিধার জন্য বাজেট। নয়া বাজেটে খাদ্যে ভর্তুকিও কমিয়ে দেওয়া হয়েছে। গ্রাম বাংলার উন্নয়ন ছাড়া অর্থনীতির উন্নতি আসতে পারে না। কিন্তু ওরা গ্রামকে ভুলে চাকরিজীবীদের নিয়ে নাচছে।’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00