Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দেশের নেতা কেমন হওয়া উচিত’, জানিয়ে দিলেন মমতা

দেশের নেতা কেমন হওয়া উচিত তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতাজির জন্মদিবসে এভাবেই দেশের সমাজকে বার্তা দিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মতো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা কেমন হওয়া উচিত? এই প্রশ্ন করলে নানা জনে নানান রকমের উত্তর দিতে পারেন। বলতে গেলে একটা ছোটখাটো বিতর্কসভা দাঁড়িয়ে যাবে। কেননা এক এক জন এক এক রকম দাবি করবেন, এক এক রকম কথা বলবেন। সেই সব কথা শুনে কোথাও হয়তো আপনিও একটু ঘেঁটে যেতে পারেন, যে ঠিক কোন মতটা গ্রহণ করবেন আর কোনটাই বা নয়! তবে এই বিতর্কের সমাধান এদিন করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি নিজেই এদিন জানিয়ে দিয়েছেন দেশের নেতা(Leader of the Nation) কেমন হওয়া উচিত। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhash Chandra Basu) ১২৬তম জন্মদিবস। সেই উপলক্ষ্যে কলকাতার রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশে রাজ্য সরকারের তরফে থেকে মূল আনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রী জানান দেশের নেতা কেমন হওয়া উচিত।

আরও পড়ুন Planning Commission নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী, নিশানায় কেন্দ্র

ঠিক কী অভিমত দিয়েছেন মুখ্যমন্ত্রী? এদিন তিনি জানিয়েছেন, ‘নেতাজিকে দেশনেতা, দেশপ্রেমিক বলেছিলেন রবীন্দ্রনাথ। তাই যাঁরা দেশের নেতা হন, তাঁদের কোনও সার্টিফিকেট লাগে না। কারও কাছ থেকে তার জন্য সার্টিফিকেট নিতে হয়ও না। দেশের নেতা কেমন হওয়া উচিত? নেতাজির মতো হওয়া উচিত। গান্ধিজির(Mahatma Gandhi) মতো হওয়া উচিত। আম্বেদকরের(B R Ambedkar) মতো হওয়া উচিত। সূর্য সেনের মতো হওয়া উচিত।’ এর পাশাপাশি তিনি এদিন জানিয়েছেন, ‘স্বাধীন ভারতের ইতিহাসকে বিকৃত না করে, সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সমালোচক বন্ধু থাকবেন না, এটা মনে করার কোনও কারণ নেই। রাস্তা দিয়ে গেলে মানুষ অভিযোগ জানাবে একে বিক্ষোভ বলবেন না। আজ দেশ বড় অসহায়, কোনওরকমে বাংলাকে সামলাচ্ছি। আমরা আন্দোলন করে উঠে এসেছি, তাই ভয় পাই না। অনেকে এজেন্সির ভয়ে পালিয়ে যায়। একটাই অনুরোধ দেশটাকে অন্তত বিক্রি করবেন না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00