Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চারপেয়ীর কাঁধে অনন্ত-রাধিকার স্পেশাল আংটি, বাগদানে একাধিক চমক

দম্পতির জন্য আরও একটি চমক ছিল। তবে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল, তাঁদের পোষা কুকুরটি যখন অনন্ত-রাধিকার বাগদান এর আংটিটি মুখে করে বহন করে এনেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁরা যে দেশের অন্যতম ধনকুবের। বিশ্বের ১০ জন ধনীর মধ্যে একজন। তাই সেলিব্রিটিদের পাশাপাশি তাঁদের নিয়েও চর্চার শেষ নেই। প্রতি নিয়ত সংবাদের শিরোনাম হচ্ছেন তাঁরা। তাঁদের বিলাসবহুল জীবনী নিয়ে প্রতি মুহূর্তেই চলছে মুচমুচে গসিপ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুখেশ আম্বানি কে নিয়ে। তাঁর পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন জুড়েও রয়েছে একাধিক খবর। কিছুদিন আগেই মেয়ে ঈশা আম্বানি সন্তান জন্মের পর প্রথম ভারতে ফিরেছেন। মেয়ের যমজ সন্তানদের বরণ করে নিতে ৩০০ কেজি সোনা উপহার দিয়েছেন মুকেশ এবং নীতা আম্বানি। স্ত্রী নীতা আম্বানিও আইপিএল এর একটি দলের মালিক। বৃহস্পতিবার হয়ে গেল, মুকেশ-নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বাগদান অনুষ্ঠান। অন্যতম ব্যবসায়ী বীরেন বণিকের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে ২০১৯ সালেই তাঁদের বিয়ের কথা ঘোষণা করেছিলেন আম্বানি পরিবার।

সেইমতো ২০২৩ সালেই গাঁটছড়া বাঁধছেন অনন্ত-রাধিকা। আম্বানিদের মুম্বই বাংলো অ্যান্টিলিয়াতেই বসেছিল অনন্ত-রাধিকার বাগদান অনুষ্ঠান গোল ধানা এবং চুনারি বিধি অনুযায়ী একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আম্বানি পরিবার। পরিবারের সদস্য এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে অনুষ্ঠিত হল অনন্ত-রাধিকার বাগদান। এদিন নীতা আম্বানি, মুকেশ আম্বানির নেতৃত্বে একটি সারপ্রাইজ ডান্স অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। দম্পতির জন্য আরও একটি চমক ছিল। তবে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল, তাঁদের পোষা কুকুরটি যখন অনন্ত-রাধিকার বাগদান এর আংটিটি মুখে করে বহন করে এনেছিল।

অনন্ত এবং রাধিকার ঐতিহ্যবাহী বাগদান অনুষ্ঠানে সবাই গুজরাতি আচার পালন করেছেন। ছেলের বিয়েতে কোমর দুলিয়েছেন নীতা আম্বানি, মুকেশ আম্বানি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। তবে চমকের এখানেই শেষ নয়, গতকাল রাতে অ্যান্টিলিয়াতে বসেছিল চাঁদের হাট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরুখ খান, গৌরি খান, আরিয়ান-সুহানা, ঐশ্বর্য রাই বচ্চন, সালমান খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, মণিশ মালহোত্রা, করণ জোহর প্রমুখ তারকারা অনুষ্ঠানের ড্রেস কোড হিসেবে সাদায় সেজে উপস্থিত হয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00