Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেচেদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু বাবা ও মেয়ের, পুড়ে ছাই ১৫ বস্তি

মৃত বাবা ও মেয়ের নাম যথাক্রমে গোকুল বর (৫৫) ও মল্লিকা বর (১৭)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) জেরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হল বাবা (Father) ও মেয়ের (Daughter)। বুধবার ভোরে পূর্ব মেদিনীপুরের মেচেদায় (Mecheda) রেললাইনের পাশের বস্তিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ফলে ভস্মীভূত হয়ে গিয়েছে ১৫টিব বস্তি। দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বাবা ও মেয়ের নাম যথাক্রমে গোকুল বর (৫৫) ও মল্লিকা বর (১৭)। আগুন লাগার পর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, বুধবার ভোরে মেচেদা রেললাইন সংলগ্ন এলাকায় ঝুপড়িতে আগুন দেখা যায় প্রথমে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য ঝুপড়িতে। শীতের ভোরে বেশিরভাগ মানুষ তখন ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আরও একাধিক বস্তিতে। ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় বাবা গোকুল ও মেয়ে মল্লিকার। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৫টি বস্তি।

একসঙ্গে ১৫টি পরিবার গৃহহীন হয়ে যাওয়ায় এলাকায় হাহাকার নেমে এসেছে। সেই সঙ্গে দুজনের মৃত্যুতে শোকাছন্ন এলাকাবাসী। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোর বেলা রান্না করে অনেকেই কাজে যান। সেই সময় কোনওভাবে একটি বস্তিতে আগুন লেগে গিয়েছিল। তারপর তা দ্রুত অন্যান্য বস্তিতে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বলেন, ‘মেচেদা রেল ব্রিজের কাছে বস্তির প্রায় ১৫টি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগাই। দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি।’ স্থানীয় এক বাসিন্দা জানান, ‘সকালে বস্তির লোক কাজে যাওয়ার আগে রান্না করছিলেন। সেই সময় একটি বাড়িতে আচমকা আগুন ধরে যায়। ঘুমের ঘোরে থাকায় পাশের ঘর থেকে অসুস্থ বাবা ও মেয়ে বেরোতে পারেননি। আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00