Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গভবনের সিসিটিভি কাণ্ডে অমিত শাহের মন্ত্রককে চিঠি দিতে চলেছে নবান্ন

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজধানী দিল্লিতে (New Delhi) বঙ্গভবনে (Banga Bhawan) ঢুকে গুজরাত পুলিশ (Gujrat Police) সিসিটিভি (CCTV) খুলে নিয়েছিল। যা নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষোভ প্রকাশ করেছিলেন মুর্শিদাবাদের সরকারি অনুষ্ঠান থেকে। এবার এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্ত্রককে চিঠি পাঠাতে চলেছে নবান্ন (Nabanna), এমনটাই খবর সূত্রের।

সূত্রের খবর, দিল্লিতে বঙ্গভবনে সিসিটিভি ফুটেজ খুলে নেওয়ার ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে পদক্ষেপ করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর তৎপরতা শুরু করে নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এবার বিষয়টি নিয়ে চিঠি দিতে চলেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রের খবর, দিল্লিতে বঙ্গভবনে (Banga Bhawan) তল্লাশি চালানোর সময় গুজরাত পুলিশ সেখান থেকে হার্ডডিস্ক-সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। অথচ, সিজার লিস্টে সেসবের কোনও উল্লেখ নেই। খুলে নেওয়া হয় সিসিটিভিও। সেই গোটা তল্লাশিতে গুজরাত পুলিশের সঙ্গে ছিল দিল্লি পুলিশও। প্রসঙ্গত গত সোমবার মুর্শিদাবাদের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ক্ষোভ প্রকাশ করে জানিয়ে ছিলেন, দিল্লির বঙ্গভবনে ঢুকে গুজরাত পুলিশ সিসি ক্যামেরা খুলে নিয়ে গিয়েছে। সঙ্গে ছিল দিল্লি পুলিশ। তাঁর কথায়, ‘বঙ্গভবন রাজ্যের সম্পত্তি। বিনা অনুমতিতে কেউ গেলে আইনত ব্যবস্থা নিতে হবে। আইন আইনের পথে চলবে। অনুমতি না নিয়ে বাড়িতে ঢুকতে চাইতে পারে। কিন্তু অনুমতি না দেওয়ার পর বেআইনিভাবে দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে গুজরাট পুলিশ (Gujarat Police) বঙ্গভবনে ঢুকেছে। সব সিসি ক্যামেরা খুলে নিয়ে গিয়েছে। গণতন্ত্রে যারা বুলডোজার চালায় তাদের বলি, বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয়। তাদের ক্লোজার হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00