Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাইক বৃদ্ধকে টেনে নিয়ে গেল এক মিটার

পুলিশ স্কুটার চালককে গ্রেফতার করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দিল্লির বর্ষবরণের রাতের ঘটনার রিটেক এবার বেঙ্গালুরুতে। বাইক এক বৃদ্ধকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল এক কিলোমিটার। নেটপাড়ায় ভাইরাল সেই ঘটনা, যা দেখে মানুষ শিউড়ে উঠছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে,  বাইক চালক অত্যন্ত দ্রুততার সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন। আচমকাই সে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালকে ধাক্কা মারে।  চার চাকার চালক গাড়ির গতি বাড়িয়ে স্কুটারের গতি রোধ করে। গাড়ি থেকে নেমে স্কুটার চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যান।

স্কুটার আরোহী পালাতে গেলে চার চাকার চালক দুই হাতে আসনের হাতল ধরে টান মারেন। হাওয়া খারাপ বুঝতে পেরে স্কুটার চালক গতি বাড়িয়ে পালাতে শুরু করেন। ওই অবস্থাতেই চার চাকার চালক আসনের হাতল ধরে রাখেন। স্কুটার চালক আরও বেপরোয়া হয়ে ওই অবস্থায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়।  অটো চালক স্কুটারের গতি রোধ করেন। পথচলতি মানুষ এবং অন্যান্য গাড়ির ড্রাইভার ওই স্কুটারচালকে ঘিরে ধরে। পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম সাহিল। পেশায় সে মেডিক্য়াল সেলসম্যান।  দুর্ঘটনায় গুরুতর জখম হন মুথাপ্পা। তাকে নিকটবর্তী  হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রায় একই ধরনের ঘটনার সাক্ষী ছিল দিল্লি। বর্ষবরণের রাতে অঞ্জলি নামে এক তরুণী স্কুটার চালিয়ে যাচ্ছিলেন। একটি চারচাকা স্কুটারটিকে ধাক্কা মারলে অঞ্জলি পড়ে যায়। তার ওড়না জড়িয়ে যায় গাড়ির ডিকির হাতলের সঙ্গে। ওই অবস্থায় তাকে টেনে নিয়ে যায় কয়েক কিলোমিটার। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00