Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই বাংলা আপনারও, বিদেশি অতিথিদের বার্তা মুখ্যমন্ত্রীর

বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্বই আমার মাতৃভূমি’।

Share:

নিজস্ব প্রতিনিধি: জি-২০ (G-20) দু’টি বৈঠক কলকাতায়। ৩ দিন ব্যাপী  বৈঠক শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সেই বৈঠকের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘গোটা বিশ্বই আমার মাতৃভূমি’। বিদেশি অথিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাঁর বার্তা ‘এই বাংলা আপনারও’। উল্লেখ্য এদিনের আলোচ্য বিষয়, ডিজিট্যাল ফিনান্সিয়াল সিস্টেম।

এদিন উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিদেশি অতিথিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের দেশ আমাদের দেশ বলে আমি বিভেদ করি না’। এরপরেই বলেন, ‘গোটা বিশ্বই আমার মাতৃভূমি’। বলেন, এত বড় সম্মেলনের আয়োজন করতে পেরে এবং এই মঞ্চে বক্তব্য রাখতে পেরে তিনি ধন্য। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যখন এখানে এসেছেন, তখন এই বাংলা আপনারও’।

এদিন তাঁর বক্তব্যে উঠে আসে ‘কন্যাশ্রী’ প্রসঙ্গ। তিনি বলেন, রাজ্যের এই প্রকল্প ইতিমধ্যেই অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পের কথা। তিনি বলেন, রাজ্যের জিডিপি বেড়েছে ৪ গুণ। বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণও। বলেন, করোনা কালেও মুখ থুবড়ে না পড়ে সচল ছিল রাজ্যের অর্থনীতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00